পলাতক কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

পলাতক কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো দিল্লি আদালত। এর আগে পলাতক সুশীল কুমারের বিরুদ্ধে 'লুক-আউট সার্কুলার' (এল ও সি) জারি করেছিলো দিল্লি পুলিশ।
সুশীল কুমার
সুশীল কুমার ফাইল ছবি সংগৃহীত
Published on

পলাতক কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো দিল্লি আদালত। দু বারের অলিম্পিক পদক জয়ী সুশীল কুমার সহ ৯ জনের বিরুদ্ধে এক খুনের ঘটনায় শনিবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর আগে পলাতক সুশীল কুমারের বিরুদ্ধে 'লুক-আউট সার্কুলার' (এল ও সি) জারি করেছিলো দিল্লি পুলিশ।

জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি সুশীল কুমারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ঘোষণা করতে চলেছে দিল্লি পুলিশ। এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি নেবার কাজ চলছে। অ্যাডিশনাল ডিসিপি (উত্তর-পশ্চিম জেলা) ডঃ গুরিকবাল সিং সিধু "আমরা আক্রান্ত সকলের বক্তব্য রেকর্ড করেছি এবং তারা সকলেই সুশীল কুমারের বিরুদ্ধে অভিযোগ করেছে। সুশীল কুমারকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান চালাচ্ছি।"

গত ৪ মে ছত্রসাল স্টেডিয়ামের পার্কিং চত্বরে ২৩ বছর বয়সী এক তরুণ কুস্তিগীরকে হত্যার ঘটনায় নাম জড়ায় কুস্তিগীর সুশীল কুমারের। এই ঘটনার পর সুশীল কুমারের বিরুদ্ধে হত্যা, অপহরণ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অপরাধে এফআইআর দায়ের করা হয়েছিলো। তার পর থেকেই পলাতক অলিম্পিক জয়ী কুস্তিগীর। পুলিশ নিখোঁজ সুশীল কুমারের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

দিল্লির ছত্রসাল স্টেডিয়ামের পার্কিং এলাকায় ছয় কুস্তিগীর সুশীল কুমার, অজয়, প্রিন্স, সোনু, সাগর ও অমিত কুমারের মধ্যে সংঘর্ষ হয় বলে জানতে পেরেছে পুলিশ।

পুলিশ তদন্ত সূত্রে জানতে পারে, সুশীল কুমার এবং তার সহযোগীরা সাগরকে মডেল টাউনের বাড়ি থেকে অপহরণ করেন। অনুশীলন চলাকালীন খারাপ কথা বলার জন্য সুশীল ও তার দল এমন করেছে বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও ক্লিপ জোগাড় করেছে প্রিন্স দালালের মোবাইল থেকে। যাতে সমস্ত হামলাকারীর মুখ দেখা যায়। পুলিশের তরফ জানানো হয়, "ঘটনাস্থল থেকে দালালকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার কাছ থেকে আমরা তার সেলফোন, দুটি ডাবল ব্যারেল বন্দুক এবং ১২ টি বোরের সাতটি লাইভ কার্তুজ বাজেয়াপ্ত করেছি। তদন্তের পরে, আমরা দেখতে পেয়েছি যে বন্দুকগুলি হরিয়ানার ঝজ্জরের আশোদা গ্রামের বাসিন্দার নামে রয়েছে।"

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in