ISL: চেন্নাইয়ান এফসিকে নাস্তানাবুদ করে ৪-১ ব্যবধানে বড় জয় হায়দরাবাদের

ছবি ISL-এর অফিসিয়াল ট্যুইটার হ্যন্ডল থেকে সংগৃহীত
ছবি ISL-এর অফিসিয়াল ট্যুইটার হ্যন্ডল থেকে সংগৃহীত
Published on

প্রথম ৪৫ মিনিটে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে চেন্নাইয়ান এফসিকে নাস্তানাবুদ করে ছাড়লো হায়দরাবাদ এফসি। হলিচরণ নার্জারির জোড়া গোল এবং জোয়েল চিয়ানেস ও জোয়াও ভিক্টরের গোলে সিসাবা লাসজোর ছাত্রদের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে বড় জয় অর্জন করলো হায়দরাবাদ।

এদিন প্রথমার্ধের একাধিক গোলের সুযোগ তৈরি করলেও জাল খুঁজে পায়নি হায়দরাবাদ। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে জোয়েল চিয়ানেসের গোলে প্রথম এগিয়ে যায় ম্যানুয়াল মার্কুইজের বাহিনী।এর ঠিক ৩ মিনিট পরেই হলিচরণ নার্জারি হায়দরাবাদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

চেন্নাইয়ের হয়ে ৬৭ মিনিটে একটি মাত্র গোল করেন অনিরুধ থাপা।এলি সাবিয়ার দলের একটি মাত্র গোলের ৭ মিনিট পরেই হায়দরাবাদের স্কোর লাইনে আরও একটি গোল যোগ করেন জোয়াও ভিক্টর।তৃতীয় গোলের পাঁচ মিনিট বাদেই ৭৯ মিনিটে হলিচরণ নার্জারি চেন্নাইয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।

চেন্নাইয়ের বিরুদ্ধে বড় জয়ের ফলে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ষষ্ঠ স্থানে হায়দরাবাদ।৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে চেন্নাইয়ান এফসি।বর্তমানে লীগ টেবিলের শীর্ষে এটিকে মোহনবাগান এবং দ্বিতীয় স্থানে মুম্বই সিটি এফসি।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in