সিডনিতে পান্ডিয়া ঝড়, ওয়ানডের বদলা টি-টোয়েন্টিতে নিয়ে সিরিজ জিতলো বিরাটরা

ছবি ট্যুইটার থেকে সংগৃহীত
ছবি ট্যুইটার থেকে সংগৃহীত
Published on

সিডনিতে অস্ট্রেলিয়ার দেওয়া ১৯৫ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে ৬ উইকেটে দুরন্ত জয় অর্জন করলো টিম ইন্ডিয়া। আর এই জয়ের সাথে সাথে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করলো বিরাট বাহিনী।টান টান উত্তেজনার ম্যাচে ২২ বলে অপরাজিত ৪২*রানের মারকাটারি ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন হার্দিক পান্ডিয়া।

এদিন দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে দুই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল এবং শিখর ধাওয়ান দুরন্ত শুরু করেন।রাহুল ৩০ রান করে ফিরে গেলেও অর্ধশতরান পূর্ণ করেন ধাওয়ান(৫২)।

ভারত অধিনায়ক বিরাট কোহলি এদিন ২৪ বলে ৪০ রানের অনবদ্য ইনিংস খেলে স্যামসের শিকার হন। সঞ্জু স্যামসন করেন ১৫ রান। এরপর হার্দিক পান্ডিয়া এবং শ্রেয়স আয়ার দায়িত্ব নিয়ে দলকে জয় উপহার দেন।হার্দিক পান্ডিয়া ২২ বলে ৪২* রানে এবং শ্রেয়স আয়ার ৫ বলে ১২* রানে অপরাজিত থাকেন।

এদিন প্রথম দফায় ব্যাট করতে নেমে ভারতের সামনে ১৯৫ রানের বড় লক্ষ্য খাড়া করে অস্ট্রেলিয়া।ম্যাথু ওয়েড(৫৮),স্টিভেন স্মিথের(৪৬)দুরন্ত ইনিংসের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৪ রান সংগ্রহ করে অজিরা।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in