সিঙ্ঘু সীমান্তে আন্দোলন জোরদার করতে সবরকমভাবে প্রস্তুত কৃষকরা

সিঙ্ঘু সীমান্ত অঞ্চলে কৃষক অবস্থান
সিঙ্ঘু সীমান্ত অঞ্চলে কৃষক অবস্থানফাইল ছবি সংগৃহীত
Published on: 

কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে কৃষকদের অনির্দিষ্টকালের আন্দোলন আরও জোরদার হতে চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে সরকারের নানা প্রতিরোধের মধ্যে দিয়ে নিজেদের আন্দোলনের শক্তি আরও বৃদ্ধি করে চলেছেন দেশের কৃষকরা। সিঙ্ঘু সীমান্তে সংযুক্ত কিষান মোর্চার নেতারা জানিয়েছেন, মোদি সরকার কৃষি আইন তিনটি প্রত্যাহার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। আর এই আন্দোলন জোরদার করতে সবরকম ব্যবস্থাও তারা করে ফেলেছেন।

সিঙ্ঘু সীমান্তে আন্দোলনকারী এক কৃ্ষক নেতা দীপ খাত্রি জানিয়েছেন, 'আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করেছি। অন্যান্য পরিকাঠামোও আরও উন্নত করা হয়েছে, যাতে আন্দোলন দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া যায়। আন্দোলন ক্ষেত্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে, সমাজবিরোধীদের আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ রুখতে ১০০ টি ডিজিটাল ক্যামেরার সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। শুধু সিঙ্ঘু সীমান্তে নয়, অন্যান্য আন্দোলন ক্ষেত্রেও এই ক্যামেরা লাগানো হয়েছে। আন্দোলন স্থলের উপর নজরদারি চালানোর জন্য একটি কন্ট্রোল রুম গঠন করা হয়েছে। কারণ, আন্দোলন স্থলে প্রতিদিন বহু মানুষের যাতায়ত রয়েছে। সকলের উপর নজরদারি চালাতেই এই পদক্ষেপ করা হয়েছে।'

৬০০ জন ভলান্টিয়ারের একটি দল গঠন করা হয়েছে। যারা আন্দোলন স্থলের আশেপাশে পেট্রোলিং চালাচ্ছে। রাতে যান চলাচলের উপর নজর রাখছে তারা। সবুজ জ্যাকেট পরে, নিজস্ব পরিচয়পত্র ঝুলিয়ে নিজেদের কাজ করছেন এইসব ভলান্টিয়াররা। প্রত্যেক ৭০০-৮০০ মিটার পর পর এলসিডি স্ক্রিন লাগানো হয়েছে। যাতে প্রধান মঞ্চ থেকে কৃষক নেতাদের বক্তৃতা শুনতে ও দেখতে পারে চারিদিকের সীমান্তে ছড়িয়ে থাকা আন্দোলনকারীরা।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in