

নরেন্দ্র মোদী ৪ বছরে ৪১ বার বিদেশ সফর করেছেন। ভ্রমণ করেছেন ৫২টি দেশ। সম্প্রতি এক আরটিআই-এর মাধ্যমে এই তথ্য জানা গেছে। এই ৪ বছরে বিদেশ সফরের জন্য মোট খরচের পরিমাণ ৩৫৫ কোটি টাকা। আরো জানা গেছে, তিনি বিদেশে মোট ১৬৫ দিন অতিবাহিত করেছেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দিন প্রতি খরচ ২ কোটি ১৫ লাখ টাকার কিছু বেশি।
আর.টি.আই করেছেন ভিমাপ্পা গাডাড নামে এক সমাজকর্মী। আই.টি.আই তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি খরচ হয়েছে ২০১৫ সালের এপ্রিল ৯ থেকে ১৫ - ৭ দিনের ফ্রান্স, জার্মানি ও কানাডা সফরে। এই তিন দেশ সফরকালীন খরচের অঙ্ক ৩১ কোটি ২৫ লাখ ৭৮ হাজার টাকা। সবচেয়ে কম খরচ হয়েছে ভুটান সফরে। এই সফরে খরচের পরিমাণ ২ কোটি ৪৫ লাখের কিছু বেশি।
সমাজকর্মী গাডাড বলেন- "প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ ছাড়াও দেশের অভ্যন্তরে সফরের খরচ ও নিরাপত্তার জন্য কত খরচ হচ্ছে সে বিষয়েও আর.টি.আই করি। আমি নিরাপত্তার খুঁটিনাটি বিষয় জানতে চাইনি, কেবলমাত্র খরচের পরিমাণ জানতে চেয়েছিলাম। কিন্তু আমাকে জানানো হয়নি।"
তিনি আরো বলেন- "আমি মনে করি দেশবাসীর এই সমস্ত তথ্য জানা উচিৎ। যদিও আমি নিতান্ত কৌতূহলবশত আর.টি.আই করেছিলাম।"
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন