সেরামের কোভিশিল্ডের পর এবার কোভ্যাকসিনের দাম জানালো ভারত বায়োটেক

কোভ্যাকসিনের দাম
কোভ্যাকসিনের দামভারত বায়োটেকের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

সিরামের কোভিশিল্ডের দাম নিয়ে বিতর্ক এখনও থামেনি। এর মাঝেই এবার দাম নির্ধারণ হল ভারত বায়োটেকের কোভ্যাকসিনের। এদিন ভারত বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারগুলোকে কোভ্যাকসিন কিনতে হবে ৬০০ টাকা দরে। বেসরকারি হাসপাতালগুলোকে এই কোভ্যাকসিন কিনতে হবে ১২০০ টাকা দরে। কোভ্যাকসিন রপ্তানি করা হবে ১৫ থেকে ২০ ডলার দরে।

এর আগেই সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিলো তাদের কোভিশিল্ডের দাম রাজ্যের জন্য ৪০০ টাকা করে এবং বেসরকারি হাসপাতালের জন্য ৬০০ টাকা করে।

আগামী ১ মে থেকে শুরু হবে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য টিকাকরণ। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই মিশনকে সফল করতে আরও বেশি করে প্রাইভেট ভ্যাকসিনেশন সেন্টার চিহ্নিত করতে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in