কে তৃণমূল আর কে বিজেপি হিসেব করা কঠিন, বিজেপির সবচাইতে বড় সাপ্লাই লাইন এখন তৃণমূল - সুজন চক্রবর্তী

জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যর হাত ধরে বাংলা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলো। সেই স্বপ্নকে ধ্বংস করেছে এই দুই দল। আজ মুখ্যমন্ত্রী বলছেন সিঙ্গুরে শিল্প করতে হবে। আমার প্রশ্ন দশ বছর নষ্ট করেছেন কেন ?

পশ্চিমবাংলায় বামপন্থীদের দুর্বল করতে পারলে সারা দেশে পুঁজির শক্তির দাপট বাড়বে এটা ওদের অঙ্ক। তাই মিডিয়ায় বামপন্থীদের ব্ল্যাক আউট করা হচ্ছে। ... মিডিয়াকেও নতজানু করে রাখার চেষ্টা চলছে। ... এন্টায়ার লকডাউন পিরিয়ডে মানুষ দেখেছে লুট করার কাজে তৃণমূল, মানুষকে বিপদে ফেলার কাজে বিজেপি আর দরজা খুললেই বিপদের সময় মানুষের পাশে বামপন্থীরা ... চার ঘণ্টার নোটিশে যারা লকডাউন দেখেছিলেন তাঁরা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন... রাজ্যে সরকারি ত্রাণ শাসক দলের লোকেরা লুট করেছে ... মানুষ সবই দেখেছে ... মানুষের মধ্যে অবশ্যই আছে - বামফ্রন্ট এর থেকে ভালো ছিলো ... মানুষ বিশ্বাস করে এই সময় মানুষের পাশে বামপন্থীরা থেকেছে... এখন যেভাবে দলবদল হচ্ছে তাতে মানুষ বিরক্ত হচ্ছে ... আগে অন্য রাজ্যে এরকম হলে মানুষ হাসাহাসি করতো ... বাঙলার সাধারণ ট্র্যাডিশন ভেঙে দিয়ে ব্যবসার জন্য যারা রাজনীতি করছে তাঁরা কোন দলে গেলে লাভ আর কোন দলে গিয়ে ক্ষতি তাই নিয়ে হিসেব করছে ... কে তৃণমূলে আর কে বিজেপিতে হিসেব করা কঠিন ... বিজেপির সবচাইতে বড় সাপ্লাই লাইন এখন তৃণমূল ...

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in