হিরণকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক অজিত মাইতির
হিরণকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক অজিত মাইতিরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

অভিষেকের সাথে বৈঠকের সমস্ত কথা প্রকাশ্যে আনব - হিরণকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

অজিত মাইতি বলেন, প্রায় দেড় ঘন্টার বৈঠকের সমস্ত রেকর্ড দিয়ে দেব। এরপরে আইনি পথ খোলাই আছে হিরণের কাছে। যাক আদালতে প্রমাণ করুক রেকর্ডগুলি মিথ্যা।
Published on

বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ্ময় চট্টপাধ্যায়কে ঘিরে নয়া বিতর্ক শুরু। অভিষেক ব্যানার্জির সাথে হিরণের বৈঠকের সমস্ত কথোপকথন ফাঁস করার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি।

কিছুদিন আগেই জল্পনা তৈরি হয়েছিল হিরণের তৃণমূলে যোগদান নিয়ে। একটি ছবিও ভাইরাল হয়েছিল। তবে সেই ছবিটি এডিটেড বলে দাবি করা হয়। সোমবার হিরণের কথার উত্তর দিতে গিয়ে দলবদলের জল্পনা ফের উস্কে দিলেন অজিত মাইতি। তিনি বলেন, হিরণকে কাজ দেওয়া হচ্ছে না এটা সত্যি নয়। ও কাজের যোগ্যতা হারিয়েছে। এরপরেও যদি বাড়াবাড়ি করে তাহলে অভিষেকের সাথে কী কথা হয়েছিল সব কিছু আমি প্রকাশ্যে আনব। প্রায় দেড় ঘন্টার বৈঠকের সমস্ত রেকর্ড দিয়ে দেব। এরপরে আইনি পথ খোলাই আছে হিরণের কাছে। যাক আদালতে প্রমাণ করুক রেকর্ডগুলি মিথ্যা।

দাসপুরে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে গিয়ে হিরণ বলেন, আমি একজন প্রজোযকের সাথে অনেক কাজ করেছিলাম। তাঁকে সবাই চেনেন। কিন্তু তিনিই আমাকে ফোন করে বলেন আমি যদি সিনেমা করি তাহলে তৃণমূল একটাও সিনেমা রিলিজ করতে দেবে না। তৃণমূলের সাহায্য ছাড়া প্রডিউসাররা সিনেমা প্রকাশ করতে পারবে না।

প্রসঙ্গত এর আগে ভাইরাল হওয়া ছবি নিয়ে হিরণ বলেন, সম্পূর্ণ ভুয়ো ছবি। এডিট করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই ছবিতে দেখা যায় একটি সোফাতে হিরণ ও অন্যটিতে অজিত মাইতি বসে আছেন। পিছনে তৃণমূলের প্রতীক।

হিরণ ভুয়ো বলে উড়িয়ে দিলেও অজিত মাইতির দাবি, হিরণের সত্যি কথা বলার সাহস নেই। আমার সাথে ছবিটাই আসল। ও ভয়ে ছবি থেকে আমকে সরিয়ে দিয়ে নতুন করে ভাইরাল করেছে। একদম শিশুসুলভ কাজ।

হিরণকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক অজিত মাইতির
মিড ডে মিলের টাকায় বগটুই কাণ্ডের ক্ষতিপূরণ! চাঞ্চল্যকর অভিযোগে সরগরম রাজ্য

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in