CBI হেফাজতে মৃত্যু বগটুই কাণ্ডের মূল অভিযুক্তের

রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে সোমবার রহস্য মৃত্যু হয় বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। এই মাসের শুরুতেই গ্রেফতার করা হয় লালন শেখকে।
CBI হেফাজতে মৃত্যু বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের
CBI হেফাজতে মৃত্যু বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখেরগ্রাফিক্স - আকাশ নেয়ে
Published on

সিবিআই হেফাজতে মৃত্যু হলো বগটুই কাণ্ডের মূল অভিযুক্তের। রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে সোমবার রহস্য মৃত্যু হয় বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। এই মাসের শুরুতেই গ্রেফতার করা হয় লালন শেখকে। তবে কী কারণে এই মৃত্যু তা জানা যায়নি এখনও।

চলতি বছরের ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা ছুঁড়ে হত্যা করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে। এরপর ওই রাতেই বগটুইয়ের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ভাদু অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। কলকাতা হাইকোর্ট এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেয়।

গত সপ্তাহে ঝাড়খন্ডের পাকুড় থেকে লালনকে গ্রেফতার করে সিবিআই। রামপুরহাট মহকুমা বিশেষ আদালতে তোলা হলে বিচারক তার ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। সোমবার সেখানে ৪.৫০ মিনিট নাগাদ ঝুলন্ত দেহ উদ্ধার হয় লালনের।

এরপর রামপুর হাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তার মৃতদেহ। সেখানেই আসেন তার স্ত্রী সহ অন্যান্য আত্মীয়রা। সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে তারা। সংবাদমাধ্যমের সামনে লালন শেখের স্ত্রী অভিযোগ করেন, "সিবিআই আমার পরিবারকে শেষ করে দিয়েছে। আমার স্বামীকে মেরে ফেলেছে। আমাকেও মেরেছে। আমরা সিবিআইয়ের শাস্তি চাই।"

বিস্তারিত আসছে...

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in