হাওড়া শিবপুরে প্রবীণ CPIM নেতার বাড়িতে গভীর রাতে হামলা, ভাঙচুর

গতকাল গভীর রাতে মন্দিরতলা সংলগ্ন অঞ্চলে প্রবীণ সিপিআই(এম) নেতা অশোক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা চালায় অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী।
অশোক বন্দ্যোপাধ্যায়
অশোক বন্দ্যোপাধ্যায়ফাইল ছবি, সংগৃহীত
Published on

রাজ্যে নির্বাচন পর্ব মিটে গেলেও নির্বাচন পরবর্তী হিংসার এখনও বিরাম নেই। গতকাল গভীর রাতে মন্দিরতলা সংলগ্ন অঞ্চলে প্রবীণ সিপিআই(এম) নেতা অশোক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা চালায় অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী। হাওড়া শিবপুরের এই বাড়িতে হামলা, ভাঙচুর চালানোর পাশাপাশি বাড়ির দরজা জানলায় শাসকদলের হুমকি পোষ্টার এবং দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়।

অশোক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পোষ্টার
অশোক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পোষ্টারনিজস্ব চিত্র

দেশহিতৈষী পত্রিকার প্রাক্তন সম্পাদক, বর্তমান সম্পাদকমণ্ডলীর সদস্য এবং সিপিআই(এম) রাজ্য কমিটির প্রাক্তন সদস্য প্রবীণ অশোক বন্দ্যোপাধ্যায় এলাকার পরিচিত মুখ। তাঁর পরিবারের অধিকাংশ সদস্যও সক্রিয় রাজনৈতিক কর্মী। এর আগে ভোটের ফল প্রকাশের দিনও তাঁর বাড়িতে রেড ভলান্টিয়ারসের কাছে সাহায্য চাইবার নাম করে উড়ো হুমকি ফোন এসেছিলো বলে জানা গেছে।

অশোক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পোষ্টার
অশোক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পোষ্টারনিজস্ব চিত্র

ইতিমধ্যেই এই বিষয়ে স্থানীয় শিবপুর থানায় অভিযোগ জানিয়েছেন অশোকবাবু। একইসঙ্গে স্থানীয় এরিয়া কমিটির পক্ষ থেকে স্থানীয় থানায় আজই ডেপুটেশন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in