রক্ষাকবচ থাকা সত্ত্বেও নিশীথকে আত্মসমর্পণ করতে বলল আদালত, কেন এমন নির্দেশ?

People's Reporter: ২০১৮ একটি খুনের মামলায় নিশীথের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়। সেই মামলার প্রক্ষিতে রক্ষাকবচ চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
নিশীথ প্রামানিক
নিশীথ প্রামানিকছবি - সংগৃহীত
Published on

খুনের চেষ্টার মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের করা আগাম জামিনের আবেদন মঞ্জুর করল। ফলে গ্রেফতার হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা আপাতত হচ্ছে না। তবে সার্কিট বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে দিনহাটার মুখ্য বিচারবিভাগীয় আদালতে আত্মসমর্পণ করতে হবে নিশীথ প্রামাণিককে।

উল্লেখ্য, ২০১৮ একটি খুনের চেষ্টার মামলায় নিশীথের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়। সেই মামলার প্রেক্ষিতে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সেই আবেদন সম্প্রতি খারিজ করেছিল সার্কিট বেঞ্চ।

এরপরেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি। শীর্ষ আদালত নির্দেশ দেয়, উচ্চ আদালতের সার্কিট বেঞ্চে মামলার শুনানি না হওয়া পর্যন্ত নিশীথের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে।

শুনানিতে সার্কিট বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করে জানায়, যেহেতু নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে, তাই তাঁকে মুখ্য বিচারবিভাগীয় আদালতে আত্মসমর্পণ করতেই হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে নিশীথের বিরুদ্ধে এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ওই বছর এপ্রিল মাসে দিনহাটায় একটি রাজনৈতিক কর্মসূচি চলছিল। সেই সময় গুলি চললে গীতালদহের বাসিন্দা আবু মিয়াঁ নামের একজন গুলিবিদ্ধ হন। সেই ঘটনার চার্জশিটে নিশীথের নাম উঠে আসে। অভিযোগ, নিশীথের নির্দেশেই গুলি চালানো হয়েছিল। ওই অভিযোগের ভিত্তিতে নিশীথের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা করে পুলিশ। তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

নিশীথ প্রামানিক
I-N-D-I-A: পশ্চিমবঙ্গ, পাঞ্জাবে সমস্যা হলেও উত্তরপ্রদেশে কংগ্রেস সমাজবাদী পার্টির আলোচনা মসৃণভাবেই

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in