Hooghly: তৃণমূলের ঘোষিত প্রার্থীকে নিয়ে অসন্তোষ, বিক্ষোভ কোন্নগরে

প্রার্থী বাছাই নিয়ে বেশকিছু তৃণমূল কর্মীকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। জানা গেছে, উত্তরপাড়া পৌরসভাতেও বেশ কিছু জায়গায় একইভাবে প্রার্থী নিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভ চলছে।
কোন্নগরে প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ
কোন্নগরে প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ নিজস্ব চিত্র
Published on

তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই কর্মী বিক্ষোভ দেখা গেলো হুগলি জেলার কোন্নগর পৌরসভায়। প্রার্থী ঘোষণা হওয়া মাত্রই হুগলির উত্তরপাড়া বিধানসভার কোন্নগর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে শুরু হয়ে গেল তৃণমূল কর্মীদের বিক্ষোভ।

প্রার্থী বাছাই নিয়ে বেশকিছু তৃণমূল কর্মীকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। জানা গেছে, উত্তরপাড়া পৌরসভাতেও বেশ কিছু জায়গায় একইভাবে প্রার্থী নিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভ চলছে। কর্মীদের অভিযোগ, পয়সার মাধ্যমে টিকিট কেনাবেচা করা হয়েছে এবং সেই ক্ষেত্রে স্থানীয় নেতৃত্বকে দায়ী করছে কর্মীরা।

১৯ নাম্বার ওয়ার্ডের কর্মীদের অভিযোগ চন্দন মন্ডল নামে যাকে প্রার্থী করা হয়েছে তাকে তারা কোনদিন পার্টির কোন কাজে দেখতে পাননি। আর ওই ওয়ার্ডে প্রার্থী হিসেবে তাঁরা যাকে চাইছেন তাঁর নাম তালিকায় থাকা সত্ত্বেও তাঁকে প্রার্থী করা হয়নি। প্রার্থী বদলের জন্য তৃণমূল রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষণেই এই বিক্ষোভ।

কোন্নগরে প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ
Hooghly: প্রার্থী নিয়ে অসন্তোষ, রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের বিক্ষোভ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in