SIR: রাজ্যের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী

People's Reporter: প্রাক্তন সাংসদ জানিয়েছেন, খামখেয়ালীপনা করে বাংলার প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র মুর্শিদাবাদেই ৫ লক্ষ নাম বাদ গেছে। সাধারণ ভুলের কারণে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে
অধীর রঞ্জন চৌধুরী
অধীর রঞ্জন চৌধুরীফাইল ছবি - সংগৃহীত
Published on

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন প্রাক্তন সাংসদ এবং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যে ২৭ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার বিষয়ে অভিযোগ জানিয়ে প্রাক্তন কংগ্রেস সাংসদ দাবি করেছেন মুর্শিদাবাদ ও মালদহ জেলায় অবিলম্বে ব্লক ভিত্তিক আপিল ট্রাইব্যুনাল গঠন করা দরকার। অধীর চৌধুরী জানিয়েছেন, যে গতিতে ট্রাইব্যুনালের কাজ হচ্ছে তাই এই প্রক্রিয়া শেষ হতে ৪ থেকে ৫ বছর লেগে যাবে।

জনস্বার্থ মামলায় বহরমপুরের প্রাক্তন সাংসদ জানিয়েছেন, খামখেয়ালীপনা করে বাংলার প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই ৫ লক্ষ নাম বাদ পড়েছে। তাঁর দাবি, ভোটারের নামে সাধারণ ভুলের কারণে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট যে ট্রাইব্যুনাল তৈরি করেছে তার অবস্থাও খুব একটা ভালো নয়। ইতিমধ্যেই ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। মুর্শিদাবাদের মত জেলায় মাত্র দুটি ট্রাইব্যুনাল কাজ করছে এবং যে গতিতে কাজ হচ্ছে তাতে কাজ শেষ হতে ৪-৫ বছর লেগে যাবে।

প্রাক্তন কংগ্রেস সাংসদের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে সাধারণ গরিব মানুষ বিভিন্ন সামাজিক ও সরকারি অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ২৭ লক্ষ আবেদনের দ্রুত শুনানি করা প্রয়োজন। পাশাপাশ ভোটার তালিকায় নাম না থাকার কারণে কোনও নাগরিক যেন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন তাও দেখার আবেদন জানিয়েছেন অধীর চৌধুরী।

পশ্চিমবঙ্গের এস আই আর প্রক্রিয়ায় বাদ গেছে ২৭ লক্ষ নাম। যা এখন ট্রাইব্যুনালে আটকে রয়েছে। এই ভোটারদের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনালে শুনানি চলছে। যদিও বিভিন্ন মহল থেকেই বলা হচ্ছে এই প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে। মূলত সেই কাজে গতি আনবার দাবিতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

অধীর রঞ্জন চৌধুরী
VIDEO: তৃণমূল অন্যদের দল ভাঙিয়ে বড়ো হয়েছে, আজ নিজের দল ভাঙার ভয় পাচ্ছে দিদি - অধীর রঞ্জন চৌধুরী
অধীর রঞ্জন চৌধুরী
Adhir Chowdhury: সেলিম, হালিম, ডালিম জোট করলে করবে, তাতে আমি আর কী করব! - অধীর রঞ্জন চৌধুরী

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in