পাথরপ্রতিমায় জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার

মৃতের নাম কমল গঙ্গোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার বাসিন্দা কমলের ডিউটি পড়েছিল পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের গুরুদাসপুর বুথে।
ছবি- প্রতীকী
ছবি- প্রতীকী
Published on

দ্বিতীয় দফা ভোট শুরুর আগে কেন্দ্রীয় বাহিনী এক জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। তবে বৃহস্পতিবার সকাল থেকে সঠিক সময়ে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। মৃতের নাম কমল গঙ্গোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার বাসিন্দা কমলের ডিউটি পড়েছিল পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের গুরুদাসপুর বুথে।

মৃতের সহকর্মীরা জানান, বুধবার সন্ধে থেকেই নিখোঁজ ছিলেন কমল। রাতেও তিনি ফেরেননি। বৃহস্পতিবার সকালে ওই ভোটগ্রহণ কেন্দ্রের একটি ঘর থেকে মেলে তাঁর ঝুলন্ত দেহ। বিষয়টি কমিশনকে জানানো হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জওয়ানের পারিবারিক সমস্যা ছিল কিনা, বা কর্মক্ষেত্রে কোনও সমস্যা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। মৃতের পরিবারের সঙ্গে পরে কথা বলা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন। ইতিমধ্যেই ওই জওয়ানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in