CPIM: দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে পশ্চিম মেদিনীপুরে বামেদের মহামিছিল

দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে, আনিশ খানের হত্যাকারীদের শাস্তির দাবিতে মিছিলে গলা মেলান উপস্থিত বাম নেতা কর্মীরা। মিছিল থেকে দাবি ওঠে কৃষি শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির।
দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে পশ্চিম মেদিনীপুরে মিছিল
দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে পশ্চিম মেদিনীপুরে মিছিলছবি নিজস্ব
Published on

আগামী ২৮ ও ২৯ মার্চ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে পশ্চিম মেদিনীপুরে এক বিশাল মিছিলে পা মেলালেন অগুণতি মানুষ। সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষের নেতৃত্বে এই মহামিছিলে পা মেলান দলের রাজ্য কমিটির সদস্য গীতা হাঁসদা সহ একাধিক জেলা নেতৃত্ব।

রবিবার সকালে সবং ব্লক এলাকার সবং বাজার থেকে এই মিছিল শুরু হয়। দীর্ঘ ৯ কিলোমিটার পথ পরিক্রমা করে এই মিছিল শেষ হবে বুড়াল বাজারে। দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে, আনিশ খানের হত্যাকারীদের শাস্তির দাবিতে মিছিলে গলা মেলান উপস্থিত বাম নেতা কর্মীরা। মিছিল থেকে দাবি ওঠে কৃষি শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির। কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশ বাঁচাও জনগণকে বাঁচাও শ্লোগান তুলে পথ হাঁটেন কয়েক হাজার মানুষ।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in