সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট, উত্তেজনা এলাকায়, দেগঙ্গা থেকে গ্রেফতার বিজেপির IT Cell কর্মী

বৃহস্পতিবার রাতে দেগঙ্গা থানার পুলিশকে সঙ্গে নিয়ে সিআইডি ওই যুবককে আটক করে।
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট, উত্তেজনা এলাকায়, দেগঙ্গা থেকে গ্রেফতার বিজেপির IT Cell কর্মী
ফাইল ছবি
Published on

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট ছড়িয়েছেন বিজেপির আইটি সেলের এক কর্মী। এই অভিযোগে এক যুবককে আটক করল সিআইডি। সিআইডি বৃহস্পতিবার রাতে দেগঙ্গা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিশ্বনাথপুর এলাকা থেকে ওই যুবককে আটক করে।

ধৃতের নাম আকাশ মণ্ডল। তিনি বিশ্বনাথপুরে এক আত্মীয়ের বাড়িতে থাকতেন। অভিযোগ, হাড়োয়া বিধানসভা এলাকায় বিজেপির আইটি সেলের হয়ে কাজ করা আকাশ সম্প্রতি ফেসবুকে ভুয়ো পোস্ট করেন, যা ভাইরাল হয়। গত রবিবার নির্বাচনের ফল ঘোষণার পর আকাশের পোস্টটি দেখেন ভবানী ভবনের সিআইডি কর্তারা।

ওই পোস্ট ঘিরে গুজবও ছড়ায় দেগঙ্গায়। বৃহস্পতিবার রাতে বিশ্বনাথপুরে আকাশের আত্মীয়র বাড়ির চারদিক ঘিরে পুলিশ আধিকারিক এবং গোয়েন্দারা আকাশকে আটক করেন। তাঁকে ভবানী ভবনে নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, এর আগেও দেগঙ্গার এক যুবকের ফেসবুক পোস্ট ঘিরে এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in