করোনা সংক্রমণে প্রয়াত জঙ্গিপুরের প্রাক্তন CPIM সাংসদ আবুল হাসনাত খান

করোনা সংক্রমণে মৃত্যু হল রাজ্যের প্রাক্তন সিপিআই(এম) সাংসদ আবুল হাসনাত খানের। তিনি জঙ্গীপুর কেন্দ্রের দু’বারের সাংসদ ছিলেন।
আবুল হাসনাত খান
আবুল হাসনাত খান ফাইল ছবি সংগৃহীত
Published on

করোনা সংক্রমণে মৃত্যু হল রাজ্যের প্রাক্তন সিপিআই(এম) সাংসদ আবুল হাসনাত খানের। তিনি জঙ্গীপুর কেন্দ্রের দু’বারের সাংসদ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর।

করোনা সংক্রমিত হবার পর গত প্রায় তিন সপ্তাহ ধরে প্রাক্তন সাংসদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাত ৮টা নাগাদ তাঁর মৃত্যু হয়।

জঙ্গিপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

সাংসদ নির্বাচিত হবার আগে ১৯৭৭ থেকে টানা চারবার তিনি ফারাক্কা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৮ এবং ১৯৯৯ সালে তিনি জঙ্গীপুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in