কয়লা কান্ডে রাজ্য পুলিশের এক আধিকারিক গ্রেফতার

একটি বিতর্কিত অডিও টেপের ওপর ভিত্তি করে শনিবার রাতে কয়লা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি এবার গ্রেফতার করল রাজ্য পুলিশের এক আধিকারিককে। ধৃতর নাম অশোক মিশ্র। তিনি বাঁকুড়ার আইসি
কয়লা কান্ডে রাজ্য পুলিশের এক আধিকারিক গ্রেফতার
ফাইল ছবি সংগৃহীত
Published on: 

একটি বিতর্কিত অডিও টেপের ওপর ভিত্তি করে শনিবার রাতে কয়লা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি এবার গ্রেফতার করল রাজ্য পুলিশের এক আধিকারিককে। ধৃতর নাম অশোক মিশ্র। তিনি বাঁকুড়ার আইসি। শুধু তাই নয়, তিনি কয়লা কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত বিনয় মিশ্রর আত্মীয় বলে সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, চিকিৎসার জন্য দিল্লি যান অশোক মিশ্র। ইতিমধ্যে গরু ও কয়লা পাচার কাণ্ডের একটি অডিও টেপ প্রকাশ্যে আসে। তারপর দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে শনিবার অশোক মিশ্রকে আটক করে জেরা করা হয়। এরপরই তাঁকে গ্রেফতার করে ইডি।

সূত্র মারফৎ জানা গিয়েছে, এই কাণ্ডের অন্যতম অভিযুক্ত তৃণমূলের যুবনেতা বিনয় মিশ্রর সঙ্গে দেশছাড়ার আগেও যোগাযোগ ছিল আত্মীয় অশোক মিশ্রর। কয়লা পাচারকারীদের কাছ থেকে টাকা নিয়ে অশোক অন্য পুলিশ আধিকারিকদের পৌঁছে দিতেন বলে অভিযোগ।

কয়লা তদন্তের গতিপ্রকৃতিতে বহু ব্যবসায়ী এবং পুলিশ-প্রশাসনের ছোট-বড় কর্তার নাম উঠে আসছে। মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার পাশাপাশি বিনয়ের সঙ্গেও যোগাযোগ রাখতেন তাঁরা। কয়লা পাচারের টাকা ঘুরপথে কীভাবে প্রভাবশালীদের হাতে পৌঁছত, তার তালিকা তৈরি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর আগেও অনেক পুলিশ অফিসারও জেরার মুখে পড়েছেন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in