বিধায়ক পদ থেকে ইস্তফা বেচারাম মান্নার

বেচারাম মান্না
বেচারাম মান্না ফাইল ছবি সংগৃহীত
Published on

হুগলীতে তৃণমূলের দলীয় কোন্দল প্রকাশ্যে। যার জেরে বৃহস্পতিবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। এদিনই দুপুরে তিনি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে যান। যদিও এই বিষয়ে অধ্যক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।

বেশ কিছুদিন ধরেই বেচারাম মান্নার সঙ্গে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য-র বিবাদ চলছিলো। যার জেরে দলত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

বিবাদের সূত্রপাত হুগলী জেলার বিভিন্ন ব্লক সভাপতি ও জেলা কমিটির সদস্যদের নাম ঘিরে। সম্প্রতি তৃণমূলের পক্ষ থেকে এই কমিটি ঘোষণা করা হয়। সিঙ্গুরের ব্লক সভাপতি বদল ঘিরেই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বাধে।

বেশ কিছু সময় ধরেই হুগলীতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চলছে। দলের একাধিক গোষ্ঠীকে ঘিরে দ্বন্দ্বের জেরেই গত লোকসভা নির্বাচনে এই জেলায় ফল ভালো হয়নি তৃণমূলের। এবার বেচারাম মান্নার পদত্যাগ সেই গোষ্ঠী কোন্দল আরও বাড়াবে বলেই অনুমান রাজনৈতিক মহলের।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in