এনডিএ আর নয়, এবার তৃণমূলকে সমর্থন - কলকাতায় সাংবাদিক বৈঠকে 'পলাতক' বিমল গুরুং

বিমল গুরুং
বিমল গুরুং ফাইল ছবি সংগৃহীত
Published on

বিজেপি প্রতিশ্রুতি পূরণ করেনি। তাই এনডিএ-র সঙ্গে আর নয়। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকেই সমর্থন করবে গোর্খা জনমুক্তি মোর্চা। সেপ্টেম্বর ২০১৭-র পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি ছিলো। সেই বিমল গুরুং-কেই এদিন কলকাতায় প্রকাশ্যে দেখা গেল। যিনি সাংবাদিকদের মুখোমুখিও হলেন এবং জানালেন – তিনি কোনো অপরাধী বা দেশদ্রোহী নন। তিনি একজন রাজনৈতিক কর্মী।

গোর্খাল্যান্ড আন্দোলনের নেতা, গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং ২০১৭-র সেপ্টেম্বর মাসে তাঁর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কর্মী নিহত হবার পর লোকচক্ষুর অন্তরালে চলে যান। মাঝে দু’একবার বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাঁকে দেখা গেলেও প্রকাশ্য কোনো কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি।

যদিও এদিন সল্টলেকের গোর্খা ভবনে বিমল গুরুংকে ঢুকতে দেওয়া হয়নি। সেখানেই তিনি এক সাংবাদিক সম্মেলন করবেন বলে জানিয়েছিলেন। প্রায় আধ ঘণ্টা গাড়িতে অপেক্ষা করার পর তিনি ফিরে যান। সেই সময় ওই অঞ্চলে স্থানীয় পুলিশ থাকলেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in