বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্ধ থাকবে জল

গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে পাইপলাইনের মেরামতি ও আধুনিকীকরণের কাজের জন্য দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্ধ থাকবে পরিশুদ্ধ পানীয় জল পরিষেবা। বৃহস্পতিবার ওই অঞ্চলে পানীয় জল পরিষেবা বন্ধ রাখবে।
বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্ধ থাকবে জল
ছবি প্রতীকী সংগৃহীত
Published on

গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে পাইপলাইনের মেরামতি ও আধুনিকীকরণের কাজ হবে। তাই দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্ধ রাখতে হবে পরিশুদ্ধ পানীয় জল পরিষেবা। ফলে বৃহস্পতিবার (৬ মে) কলকাতা পুরনিগম পানীয় জল পরিষেবা বন্ধ রাখবে।

পুরনিগমের তরফে সোমবার বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বুস্টার পাম্পিং মেশিন মেরামত ও পাইপ লাইনের লিকেজ মেরামতের কাজ হবে বৃহস্পতিবার । তাই গার্ডেনরিচ থেকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে বেহালা, মহেশতলা, গার্ডেনরিচ ও বজবজ থেকে টালিগঞ্জ, হাজরা, রাসবিহারী, গড়িয়া ও যাদবপুরের বিস্তীর্ণ এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ব্যাহত হবে।

একইসঙ্গে কালীঘাট, চেতলা, রানিকুঠি, কুঁদঘাট, লেক গার্ডেন্স, গলফ্ গ্রিন, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী সেন পল্লি, সিরিটি প্রফুল্ল পার্ক সহ একাধিক এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল ছ'টায় গার্ডেনরিচ থেকে জল সরবরাহ করা হবে। সকাল ১০টার পর তা বন্ধ হবে সারাদিনের জন্য। শুক্রবার সকাল ছ'টা থেকে জল সরবরাহ ফের স্বাভাবিক হবে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in