Tangra Fire: ট্যাংরায় চামড়ার গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন

ঘটনাস্থল দমকলের ৯ টি ইঞ্জিন কাজ করছে। এমনিতেই ঘিঞ্জি তারপর চামড়ার কারখানা রয়েছে অনেক । কোনওভাবে এখানে আগুন ছড়িয়ে পড়লে তা ভয়াবহ আকার নিতে পারে মুহূর্তের মধ্যেই।
ট্যাংরায় চামড়ার গুদামে ভয়াবহ আগুন
ট্যাংরায় চামড়ার গুদামে ভয়াবহ আগুননিজস্ব চিত্র
Published on

টাংরা চামড়ার গুদামে ভয়াবহ অগ্নিকান্ড। ঘিঞ্জি এলাকা হওয়ার জন্য আগুন নিয়ন্ত্রণ আনার সমস্যা হচ্ছে। ঘটনাস্থল দমকলের ৯ টি ইঞ্জিন কাজ করছে। এমনিতেই ঘিঞ্জি তারপর চামড়ার কারখানা রয়েছে অনেক । কোনওভাবে এখানে আগুন ছড়িয়ে পড়লে তা ভয়াবহ আকার নিতে পারে মুহূর্তের মধ্যেই।

শনিবার আচমকাই মেহের আলি লেনে একটি গুদাম থেকে আগুনের লেলিহান শিখা নজরে পড়ে আশপাশের মানুষজনের । তাঁরাই দুর্ঘটনাটি অন্যদের নজরে আনেন। খবর পাঠানো হয় দমকলে। ততক্ষণে আগুন অবশ্য ছড়িয়ে পড়েছে বেশ খানিকটা ।

তবে আগুনের উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বলেই দমকল সূত্রে খবর। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত নয় দমকল বিভাগ। আগুন যাতে আশেপাশের বাড়িগুলিতে ছড়িয়ে না পড়ে , সেটাই আপাতত মূল লক্ষ্য। তবে ভেতরে কেউ আটকে আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in