

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (আইসিসি)-র নির্বাচনের ফল বিরাট অক্সিজেন যোগাল বামেদের। নির্বাচনে বামপন্থী ছাত্রছাত্রীদের জয়জয়কার। কলা থেকে ইঞ্জিনিয়ারিং সর্বত্র জয়ী বাম সংগঠনের পড়ুয়ারা।
সোমবার ফল প্রকাশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর - দু'টি ক্ষেত্রেই জয়লাভ করেছে 'উই দ্য ইন্ডিপেন্ডেন্ট' নামের একটি বাম ছাত্র সংগঠন। স্নাতকে নির্বাচিত প্রতিনিধির নাম দীপশিখা কর রায় এবং স্নাতকোত্তরে নির্বাচিত প্রতিনিধির নাম অদ্রিকা সাহা। কলা বিভাগে দুটি আসনে জয়ী হয়েছে এসএফআই-এর সদস্যরা। স্নাতক বিভাগে জয়ী সানিয়া ঘোষ এবং স্নাতকোত্তরে জয়লাভ করেছে দিশা ঝা।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগে জয়ী হয়েছে ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশন নামক আর এক বাম ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। স্নাতকে জয়ী হয়েছেন মেহুলী সরকার এবং স্নাতকোত্তরে খুরশিদা বানো। দুটি ক্ষেত্রেই দ্বিতীয় হয়েছে এসএফআই।
তিনটি বিভাগেই বহু পেছনে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। কলা বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর দুটি ক্ষেত্রেই নোটার থেকেও কম ভোট পেয়েছে এবিভিপি। স্নাতকে নোটায় ভোট পড়েছে ৫১টি এবং এবিভিপি পেয়েছে ১৭টি ভোট। স্নাতকোত্তরে এবিভিপি পেয়েছে ১৮টি ভোট, যেখানে নোটায় ভোট পড়েছে ২৮টি। এই দুটি ক্ষেত্রেই এসএফআই পেয়েছে যথাক্রমে ৮৫০ এবং ৬৪১টি ভোট।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন