RG Kar Case: সাক্ষাতের আর্জি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইমেল নির্যাতিতার বাবা-মায়ের

People's Reporter: অমিত শাহকে পাঠানো ইমেলে নির্যাতিতার বাবা জানিয়েছেন, মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটার পর মানসিক চাপে আছেন তাঁরা।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইমেল নির্যাতিতার বাবা-মায়ের
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইমেল নির্যাতিতার বাবা-মায়েরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চান আর জি করের নির্যাতিতার বাবা-মা। এই মর্মে মঙ্গলবার অমিত শাহকে ইমেল করেছেন নির্যাতিতার বাবা। মঙ্গলবার এমনই জানালেন কলকাতার পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।

মঙ্গলবার অমিত শাহকে পাঠানো ইমেলে নির্যাতিতার বাবা জানিয়েছেন, মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটার পর মানসিক চাপে আছেন তাঁরা। এহেন অবস্থায় অমিত শাহের সঙ্গে দেখা করে কিছু বিষয়ে আলোচনা করতে চান তাঁরা। পাশাপাশি, এই ধর্ষণ ও খুনের ঘটনায় শাহ কী ভাবছেন, তাও জানতে চেয়েছেন তাঁরা। সাক্ষাতের জন্য অমিত শাহের কাছে সময় চাওয়া হয়েছে। অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন নির্যাতিতার বাবা। উল্লেখ্য, আজ অমিত শাহের জন্মদিন।

এদিকে, বুধবারই রাজ্য সফরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু সোমবারই বিকেলেই জানা যায়, অমিত শাহের সফর আপাতত বাতিল করা হচ্ছে। তবে কী কারণে হঠাৎ এই সফর বাতিল হল, সেটা জানানো হয়নি। তবে বিজেপি সূত্রে খবর, রাজ্যের দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখেই শাহের বঙ্গ সফর বাতিল করা হয়েছে। তবে এটাকে বাতিল বলতে নারাজ বিজেপি। তাঁরা জানিয়েছে, শাহের সফর স্থগিত করা হয়েছে।

এই পরিস্থিতিতে পরে অমিত শাহ রাজ্যে এলে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করবেন কিনা? বা সাক্ষাতের জন্য নির্যাতিতার বাবা-মা দিল্লি ডেকে পাঠাবেন কিনা? এই সব নানান প্রশ্ন এখন ঘোরপাক খাচ্ছে এই পরিস্থিতিতে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in