তৃণমূলের অবস্থানমঞ্চের সামনে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

People's Reporter: মুখ্যমন্ত্রী বলেন, ‘’শান্ত হয়ে থাকতে পারলে থাকবেন। রাজনীতি করবেন না। বিজেপির কথায় এ সব করবেন না। প্রধানমন্ত্রী মোদী, শাহ (কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী)-কে দেখান।‘’
ধর্মতলায় তৃণমূলের অবস্থানমঞ্চ
ধর্মতলায় তৃণমূলের অবস্থানমঞ্চছবি সংগৃহীত
Published on

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে গিয়ে বিক্ষোভ দেখালেন পার্শ্বশিক্ষকরা। বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের হাতে স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল। ধর্না মঞ্চে এভাবে বিক্ষোভে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে বলেন তিনি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রতিবাদে আজ দুপুর ২টা থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্না দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বিকেলে সেখানে প্ল্যাকার্ড হাতে  উপস্থিত হন কয়েকজন পার্শ্বশিক্ষক। বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। তখনই পুলিশ এসে তাঁদের আটক করে সরিয়ে নিয়ে যায়।

ধর্না মঞ্চে পার্শ্বশিক্ষকদের বিক্ষোভে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘’ শান্ত হয়ে থাকতে পারলে থাকবেন। রাজনীতি করবেন না। বিজেপির কথায় এ সব করবেন না। এই জায়গা খোলামেলা বলে ভাববেন না যে যা কিছু করা যাবে। প্রধানমন্ত্রী মোদী, শাহ (কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী)-কে দেখান। ভ্যানিশ কুমারকে (মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এই নামেই কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী) দেখান।‘’

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in