

অবশেষে দপ্তর পেলেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার মন্ত্রীরা। বুধবার বিকেলে নবান্নের তরফ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র সহ প্রায় সাতটি দপ্তর নিজের হাতে রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া যে দফতরগুলির দায়িত্ব এখনও বণ্টন করা হয়নি, সেগুলিও মুখ্যমন্ত্রীর হাতে থাকছে।
নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুভেন্দু অধিকারীর হাতে থাকছে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর, ত্রাণ এবং উদ্বাস্তু পুনর্বাসন দফতর, বিদ্যুৎ দফতর এবং কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর।
স্বাস্থ্য দফতরের দায়িত্ব পেয়েছেন শারদ্বত মুখোপাধ্যায়। বিধাননগর কেন্দ্র থেকে জয়লাভ করেছেন তিনি।
অর্থমন্ত্রী হচ্ছেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক স্বপন দাশগুপ্ত।
শিল্প ও বাণিজ্য দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায়কে। মানিকতলা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি।
পরিবহণ এবং শ্রমমন্ত্রী হচ্ছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং।
পর্যটন এবং পরিষদীয় মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিধায়ক।
উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।
শিক্ষা, বস্ত্র এবং আবাসন, ক্ষুদ্র-কুটির-মাঝারি শিল্প মন্ত্রী হচ্ছেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন।
কৃষিমন্ত্রী হচ্ছেন দুধকুমার মণ্ডল, ময়ূরেশ্বর কেন্দ্রের বিধায়ক।
বন এবং পরিবেশ দফতরের দায়িত্ব পেয়েছেন মনোজ ওঁরাও।
অনগ্রসর শ্রেণি উন্নয়ন এবং গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ।
তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যানপালন দফতরের দায়িত্বে কল্যাণ চক্রবর্তী।
পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরির দফতর পাচ্ছেন অজয় পোদ্দার।
সেচমন্ত্রী অরূপ কুমার দাস।
এছাড়া মালতি রাভা রায়কে নারী ও শিশুকল্যাণ দফতর, সমাজকল্যাণ, স্বনির্ভর গোষ্ঠী, স্বনিযুক্তি, প্রকল্প পর্যবেক্ষণ দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে।
ইন্দ্রনীল খাঁকে ক্রীড়া ও যুবকল্যাণ, উপভোক্তা বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে।
রাজেশ মাহাতো প্রাণিসম্পদ ও মৎস্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে বিশাল লামাকে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছেন সুমনা সরকার।
অর্থ দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন আনন্দময় বর্মণ।
কলিতা মাজিকে আবাসন দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে।
এছাড়া ৯ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে শপথ নেওয়া ৫ মন্ত্রীর হাতে আগেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। কিন্তু পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পর দেখা গেছে দফতর কমেছে অগ্নিমিত্রা পাল ও নিশীথ প্রামাণিকের। আগে পুর ও নগরোন্নয়ন এবং নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দফতরের দায়িত্বে দিলীপ ঘোষ। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। খাদ্য ও সরবরাহ এবং সমবায় দফতর অশোক কীর্তনিয়ার। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দফতরের দায়িত্বে ক্ষুদিরাম টুডু।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন