করোনা পরিস্থিতিতে স্থগিত রাজ্য PSC-র একাধিক পরীক্ষা

পিএসসি-র এদিনের বিবৃতিতে জানানো হয়েছে আগামী ৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের যে যে পরীক্ষা নেবার কথা ছিলো তা আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল।
পিএসসি দপ্তর
পিএসসি দপ্তর ফাইল ছবি সংগৃহীত
Published on

করোনা পরিস্থিতির কারণে রাজ্যে স্থগিত হয়ে গেল একাধিক পরীক্ষা। স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার তালিকায় আছে WBCS ও অন্যান্য চাকরির পরীক্ষা। মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন

পিএসসি-র বিজ্ঞপ্তি
পিএসসি-র বিজ্ঞপ্তিPSC ওয়েবসাইট থেকে সংগৃহীত

পিএসসি-র এদিনের বিবৃতিতে জানানো হয়েছে আগামী ৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের যে যে পরীক্ষা নেবার কথা ছিলো তা আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল। নির্দিষ্ট সময়ে এইসব লিখিত পরীক্ষার পরবর্তী দিন ঘোষণা করা হবে। পরীক্ষার্থীদের কমিশনের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৭, ১৮, ১৯ এবং ২১ মে WBCS-2020 মেইন পরীক্ষা হবার কথা ছিলো। আগামী ৩০ মে হবার কথা ছিলো WBCS 2021 প্রিলিমিনারি পরীক্ষা। আগামী ১৩ জুন রাজ্য অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস নিয়োগের ২০২০-র প্রিলিমিনারি পরীক্ষা হবার কথা ছিলো। এই সমস্ত পরীক্ষাই কমিশনের বিবৃতি অনুযায়ী স্থগিত হয়েছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in