OBC Certificate: তৃণমূল সরকারের আমলে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট

People's Reporter: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর ওবিসি-এ এবং ওবিসি-বি বিভাজন তুলে দেয় বিজেপি সরকার। তাই এই নিয়মের অধীনে ইস্যু করা শংসাপত্রগুলি বাতিল করেছে হাইকোর্ট।
কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্টফাইল চিত্র
Published on

তৃণমূল সরকারের আমলে নতুন নিয়মে দেওয়া সমস্ত ওবিসি (OBC) শংসাপত্র বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। হয়েছে। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অনুজ সিংহের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওবিসি-এ (OBC-A) এবং ওবিসি-বি (OBC-B) শ্রেণির এই উপ-বিভাজনটি এখন আর কার্যকর নয়। এর ফলে এই নিয়মের অধীনে ইস্যু করা শংসাপত্রগুলির আইনি বৈধতা আর নেই।

আদালত আরও স্পষ্ট করেছে যে, এই শংসাপত্রের অধিকারী ব্যক্তিরা এখন থেকে সব ক্ষেত্রে ‘সাধারণ শ্রেণি’ বা জেনারেল ক্যাটেগরির অন্তর্ভুক্ত বলে গণ্য হবেন।

ক্ষমতায় এসেই মমতা বন্দ্যেপাধ্যায়ের সরকার ওবিসি-এ ও ওবিসি-বি দু’টি ক্যাটাগরি তৈরি করেছিল। কিন্তু এই শংসাপত্রগুলি নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে। ২০২৪ সালে এই সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্ট ৬৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দিয়ে দেয়। তাদের শংসাপত্রও বাতিল করে দেওয়া হয়। নতুন করে সমীক্ষার মাধ্যমে তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল আদালত। হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু শীর্ষ আদালত হাইকোর্টের রায়ই বহাল রাখে।

এরপর আদালতের নির্দেশ মেনে তৃণমূল কংগ্রেস সরকার ওবিসি তালিকায় একটি নতুন সমীক্ষা চালায় এবং ওবিসি-এ ও ওবিসি-বি বিন্যাসে বেশ কিছু পরিবর্তন আনে। তবে রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপেও কলকাতা হাইকোর্ট তীব্র আপত্তি জানায়। অভিযোগ ওঠে, রাজ্য সরকার মাত্র আড়াই হাজার নমুনার ওপর ভিত্তি করে অত্যন্ত সংক্ষিপ্ত একটি সমীক্ষা চালিয়েছিল এবং তার ওপর নির্ভর করেই নতুন তালিকা তৈরি করেছিল। হাইকোর্টের নির্দেশের পর, তৃণমূল কংগ্রেস সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) তালিকায় একটি নতুন সমীক্ষা চালায় এবং ওবিসি-এ ও ওবিসি-বি বিন্যাসে বেশ কিছু পরিবর্তন আনে। তবে রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপের ওপরও কলকাতা হাইকোর্ট তীব্র আপত্তি জানায়। অভিযোগ ওঠে, রাজ্য সরকার মাত্র আড়াই হাজার নমুনার ওপর ভিত্তি করে অত্যন্ত সংক্ষিপ্ত একটি সমীক্ষা চালিয়েছিল এবং তার ওপর নির্ভর করেই নতুন তালিকা তৈরি করেছিল। এই প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৪২টি জনগোষ্ঠীকে নতুন করে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

হাইকোর্টের এই আপত্তির বিরুদ্ধে রাজ্য সরকার পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও, শীর্ষ আদালত এবার কোনও স্থগিতাদেশ দেয়নি। ফলে আইনি জটিলতার মধ্যেই নতুন নিয়ম মেনে ওবিসি শংসাপত্র দেওয়ার কাজ চালু রাখা হয়েছিল।

অন্যদিকে রাজ্যে সম্প্রতি ক্ষমতার পালাবদলের পর ওবিসি-এ এবং ওবিসি-বি বিভাজন তুলে দেয় বিজেপি সরকার। সুপ্রিম কোর্টেও মমতা ব্যানার্জির সরকার যে মামলা দায়ের করেছিল তা-ও তুলে নেয় শুভেন্দু অধিকারীর সরকার। ফলে তৃণমূল আমলের নতুন নিয়মে জারি করা ওবিসি শংসাপত্রগুলি বৈধতা হারিয়েছে। সেই কারণেই কলকাতা হাইকোর্ট সেই শংসাপত্রগুলিকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in