করোনায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য, সংক্রমণ মীরা দেবীরও

মারণ ভাইরাসের থাবা এবার রাজ‍্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে। করোনা ভাইরাসে আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের শরীরেও এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যফাইল ছবি সংগৃহীত
Published on

মারণ ভাইরাসের থাবা এবার রাজ‍্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে। করোনা ভাইরাসে আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের শরীরেও এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

সূত্র মারফত জানা গেছে, মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর অক্সিজেন স‍্যাচুরেশন ৮৪-তে নেমে গিয়েছে। ইতিমধ্যেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

তবে করোনা আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হতে চাননি রাজ‍্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়িতেই অতিরিক্ত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন এই সিপিআইএম নেতা। বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। কয়েক মাস আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে রাজ‍্য। শেষ ২৪ ঘন্টায় সাড়ে ১৯ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৪৫ জনের। রাজ‍্যে মোট আক্রান্ত ১১ লক্ষ ৭১ হাজার ৮৬১।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in