Black Fungus: কলকাতায় মৃত্যু এক মহিলার

জানা গেছে, ডায়াবেটিস ছিল তাঁর। দিতে হচ্ছিল অক্সিজেনও। আচমকাই রোগীর নাকের ওপর কালো ছোপ দেখা যায়। পরীক্ষা করতে ধরা পড়ে মহিলার ফুসফুস ও সাইনাসে ছড়িয়ে পড়েছে ব্ল‍্যাক ফাঙ্গাসের সংক্রমণ।
Black Fungus: কলকাতায় মৃত্যু এক মহিলার
প্রতীকী ছবি
Published on

কলকাতায় ব্ল‍্যাক ফাঙ্গাসের প্রথম বলি হলেন এক মহিলা। হরিদেবপুরের বাসিন্দা বছর বত্রিশের ওই মহিলা শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শুক্রবার ভোরে মৃত্যু হয় তাঁর।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ডায়াবেটিস ছিল তাঁর। দিতে হচ্ছিল অক্সিজেনও। আচমকাই রোগীর নাকের ওপর কালো ছোপ দেখা যায়। পরীক্ষা করতে ধরা পড়ে মহিলার ফুসফুস ও সাইনাসে ছড়িয়ে পড়েছে ব্ল‍্যাক ফাঙ্গাসের সংক্রমণ। করোনা চিকিৎসার পাশাপাশি ব্ল‍্যাক ফাঙ্গাসের ওষুধ অ‍্যাম্ফোটিরিসিন-বি দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু শুক্রবার ভোরে মারা যান তিনি।

করোনা সংক্রমণের মাঝেই গোটা দেশে হু-হু করে বেড়ে চলেছে ব্ল‍্যাক ফাঙ্গাসের সংক্রমণ। সম্প্রতি এই রোগকেও মহামারী হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সমস্ত রাজ‍্যকে চিঠি পাঠিয়ে এই রোগকে মহামারী আইনের তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

রাজ‍্যের স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী, রাজ‍্যে এই মুহূর্তে পাঁচজন ব্ল‍্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে একজন কেবল রাজ‍্যের বাসিন্দা, বাকিরা সকলেই ভিনরাজ‍্যের। এই সংক্রমণ মোকাবিলায় পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গঠন করেছে রাজ‍্য।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in