প্রাথমিকে ৩৬,০০০ অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল! নজিরবিহীন রায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির

২০১৬ সালে তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই তালিকায় দেখা যায়, মামলাকারীদের থেকে কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন।
অভিজিৎ গাঙ্গুলি
অভিজিৎ গাঙ্গুলিগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

২০১৬ সালে নিয়োগপ্রাপ্ত ৩৬ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সূত্রের খবর, ২০১৬ সালে মোট ৪২ হাজার ৫০০ জনকে প্রাথমিকে নিয়োগ দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই তালিকায় মোট ৬ হাজার ৫০০ জন প্রার্থী ছিলেন প্রশিক্ষিত, আর বাকি ৩৬ হাজার জন শিক্ষক ছিলেন অপ্রশিক্ষিত।

সম্প্রতি আদালতের নির্দেশে, ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নম্বর বিভাজন-সহ তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই তালিকায় দেখা যায়, মামলাকারীদের থেকে কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন। আর, এই তথ্য ও NCT-র গাইড লাইন অনুসারে ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরী বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি গঙ্গোপাধ্যায় রায়ে জানিয়েছেন,

  • আগামী চার মাস স্কুলে যেতে পারবেন এই ৩৬ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষক।  

  • তাঁরা বেতন পাবেন প্যারা টিচার হিসাবে।

  • আর যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁরা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাঁরাও অংশ নিতে পারবেন।

অভিজিৎ গাঙ্গুলি
Recruitment Scam: পুরসভার দুর্নীতি তদন্তে বিচারপতি গাঙ্গুলির নির্দেশই বহাল রাখলেন বিচারপতি সিনহা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in