Wayanad: কেরালার ওয়াইনাডে ভয়াবহ ধস; মৃত ৩, আহত ৮; ধ্বংসাবশেষে বহু কর্মীর আটকে পড়ার আশঙ্কা

People's Reporter: সূত্র অনুসারে, ধ্বংসাবশেষের নিচে যারা চাপা পড়েছেন আশঙ্কা করা হচ্ছে তাদের অধিকাংশই ইঞ্জিনিয়ার ও নিরাপত্তা কর্মী। ধসের সময় ওই অঞ্চলে কাজ চালু থাকলে অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা।
কেরালার ওয়াইনাডে ভয়াবহ ধস
কেরালার ওয়াইনাডে ভয়াবহ ধস ছবি ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে স্ক্রিনশট
Published on

কেরালার ওয়াইনাডে ভয়াবহ ধস নেমে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮ জন। আশঙ্কা করা হচ্ছে ধসের নিচে অনেকে চাপা পড়েছেন। এর আগে ২০২৪-এ ওয়াইনাডে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ জনের। মঙ্গলবার এক টানেলের কাজ চলাকালীন এই ধসের ঘটনা ঘটেছে।

জানা গেছে, মীনাক্ষী ব্রিজের কাছে আনাক্কামপৈলি কাল্লাডি মেপ্পাডি টুইন টানেল প্রকল্পের কাজ করছিল। এই প্রকল্প সম্পূর্ণ হলে মালাপ্পুরমের সঙ্গে ওয়াইনাডের সরাসরি যোগাযোগ সম্ভব হবে। ২০২৪-এ এই অঞ্চলই সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মঙ্গলবার এই মেপ্পাডি অঞ্চলেই ধস নামে।

সরকারি সূত্র অনুসারে, ধ্বংসাবশেষের নিচে যারা চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে তাদের অধিকাংশই ইঞ্জিনিয়ার এবং নিরাপত্তা কর্মী। যদি ধস নামার সময় ওই অঞ্চলে কাজ চালু থাকে তাহলে অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই ঘটনাস্থলে তল্লাসি অভিযানে নেমেছে এনডিআরএফ বাহিনী। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।

এই ঘটনাকে ম্যান মেড বলে আখ্যা দিয়েছেন কেরালার কৃষি মন্ত্রী টি সিদ্দিকি। তাঁর অভিযোগের আঙুল কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের দিকে। তাঁর মতে, এটা কোনও প্রাকৃতিক দুর্ঘটনা নয়। এটা ম্যান মেড ধস। কারণ এখানে যেভাবে কাদা একজায়গায় করা হচ্ছিল তা বিজ্ঞানসম্মত নয়।

এই ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেরালার মুখ্যমন্ত্রী ডি সতীশন বলেন, জমে থাকা কাদা সময়মতো অপসারণের বিষয়ে জেলা কালেক্টর ও পিডব্লিউডি মন্ত্রীর নির্দেশনা মানতে ব্যর্থ হয়েছেন প্রকল্পের ঠিকাদার। তিনি জানান, ওয়াইনাডের জেলা কালেক্টর ২০ জুন কাদা অপসারণের নির্দেশ দিয়ে একটি আদেশ জারি করেছিলেন। এছাড়া, পি ডব্লু ডি মন্ত্রী বৈঠক ডেকে কাদা পরিষ্কার করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

২০২৪-এর জুলাই মাসের শেষ সপ্তাহে কেরালার ওয়াইনাডে ভূমিধসে ব্যাপক ক্ষতি হয়। মঙ্গলবার ভোরে আচমকাই ধস নামে এবং গ্রামগুলিতে জল ঢুকতে শুরু করে। জলের স্রোতে ভেসে যায় একাধিক বাড়ি গাড়ি। এই ধসের কারণে সব থেকে বেশি ক্ষতি হয় মুন্ডক্কাই, চুরমালা, আত্তামালা এবং নুলপুঝা গ্রামগুলি। ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি।

কেরালার ওয়াইনাডে ভয়াবহ ধস
Wayanad: ভারী বৃষ্টিতে ধস নেমে বিপর্যস্ত কেরালার ওয়াইনাড, নিহত ৫৪, আহত বহু, চলছে উদ্ধারকার্য
কেরালার ওয়াইনাডে ভয়াবহ ধস
Wayanad: বিপর্যস্ত ওয়াইনাড, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান চিরঞ্জীবী, কমল হাসান, আল্লু অর্জুনদের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in