LPG Price Hike: আরও দুর্বিষহ হলো মধ্যবিত্তের জীবন, হাজার টাকা ছাড়ালো রান্নার গ্যাসের দাম

এর আগে গত ২২ মার্চ রান্নার গ্যাসের দাম বেড়েছিল। সেই সময়ও ৫০ টাকা বাড়িয়ে দাম হয়েছিল ৯৭৬ টাকা। এর ৪৫ দিনের মধ্যে ফের বাড়ানো হলো দাম।
LPG Price Hike: আরও দুর্বিষহ হলো মধ্যবিত্তের জীবন, হাজার টাকা ছাড়ালো রান্নার গ্যাসের দাম
প্রতীকী ছবি
Published on

আরও দুর্বিষহ হলো মধ্যবিত্তের জীবন। এক ধাক্কায় ৫০ টাকা বেড়ে হাজার টাকা ছাড়িয়ে গেলো রান্নার গ্যাসের সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম। এখন থেকে একটি সিলিন্ডার কিনতে হলে আমজনতাকে ব্যয় করতে হবে ১০২৬ টাকা। আজ অর্থাৎ শনিবার থেকেই এই দাম কার্যকরী।

এর আগে গত ২২ মার্চ রান্নার গ্যাসের দাম বেড়েছিল। সেই সময়ও ৫০ টাকা বাড়িয়ে দাম হয়েছিল ৯৭৬ টাকা। এর ৪৫ দিনের মধ্যে ফের বাড়ানো হলো দাম।

পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধিতে কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম হু-হু করে বেড়েছে। এরই মাঝে রান্নার গ্যাসের দামও ১০০০ টাকা ছাড়িয়ে গেলো। এই অবস্থায় সংসার চালাতে যে নাভিশ্বাস উঠবে অনেকের তা আর বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যুদ্ধের কারণে দুনিয়ায় অর্থনীতিতে প্রভাব পড়ছে। বিভিন্ন দেশে পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়েছে। তাই আমাদের দেশেও দাম বেড়েছে। সহ্য করতে হবে।"

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in