কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রশান্ত কিশোর? গান্ধী পরিবারের সঙ্গে সাক্ষাতের পর জল্পনা তুঙ্গে

গতকাল দিল্লিতে তিন গান্ধীর সাথে বৈঠক করেছেন প্রশান্ত কিশোর। সূত্রের খবর, বৈঠক চলাকালীন প্রশান্ত কিশোরকে কংগ্রেসের কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে।
রাহুল গান্ধী, পিকে ও প্রিয়াঙ্কা গান্ধী
রাহুল গান্ধী, পিকে ও প্রিয়াঙ্কা গান্ধীফাইল ছবি সংগৃহীত
Published on: 

কংগ্রেসে যোগ দিতে চলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর? কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী ও সভানেত্রী সনিয়া গান্ধীর সাথে সাক্ষাতের পর রাজনৈতিক মহলে এই নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে।

গতকাল দিল্লিতে তিন গান্ধীর সাথে বৈঠক করেছেন প্রশান্ত কিশোর। সূত্রের খবর, বৈঠক চলাকালীন প্রশান্ত কিশোরকে কংগ্রেসের কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। আগামী বছর উত্তরপ্রদেশ ও পঞ্জাবে বিধানসভা নির্বাচন। পরবর্তী লোকসভা নির্বাচনেও আর দু'বছর সময় রয়েছে মাত্র। দলেরই কোনো গুরুত্বপূর্ণ পদে প্রশান্ত কিশোরকে নিয়োগ করে তাঁর হাত ধরে রাজ‍্য ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে চাইছে কংগ্রেস বলে সূত্রের খবর।

গতকাল একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের নির্বাচনে কৌশল ঠিক করার জন্য এবং পাঞ্জাব কংগ্রেসের অভ‍্যন্তরে তৈরি হওয়া অসন্তোষ মেটানোর জন্য পিকে-র সাথে বৈঠকে বসেছেন তিন গান্ধী। কিন্তু আজ জানা যাচ্ছে, "অনেক বড় কিছু" আলোচনার জন্য ছিল এই বৈঠক, যা ২০২৪ লোকসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের দিকেই ইঙ্গিত করছে। সূত্রের দাবি, এর‌ আগেও তিন গান্ধীর সাথে গোপন বৈঠকে বসেছিলেন প্রশান্ত কিশোর।

প্রসঙ্গত, বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে চূড়ান্ত সফল হয়েছিল প্রশান্ত কিশোরের সংস্থা I-PAC। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনেও ডিএমকে-র থিঙ্কট্যাঙ্ক ছিল I-PAC। এই দুটি সাফল‍্যের কারণেই কংগ্রেসের নজরে পড়েছেন তিনি বলেন ধারণা রাজনৈতিক মহলের একাংশের।

আবার একাংশের ধারণা, প্রশান্ত কিশোর নিজে থেকেই রাহুল গান্ধীর দিকে 'হাত' বাড়িয়ে দিয়েছেন। এক্ষেত্রে তাঁদের যুক্তি, গত মে মাসে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানিয়েছিলেন, "এখন যা করছি আর সেটা করতে চাইছি না। অন‍্য‌ কিছু করবো এবার।"

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in