মাত্র ৬২-তেই শেষ বিগ বুল রাকেশ ঝুনঝুনওয়ালার পথ চলা, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

শেয়ার বাজারের জগতে 'বিগ বুল' নামে পরিচিত ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। বলা হয়, তিনি যে শেয়ার কিনতেন তার দাম হু-হু করে বাড়ে। অতিমারির সময়ও রাকেশ ঝুনঝুনওয়ালার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে রাকেশ ঝুনঝুনওয়ালা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে রাকেশ ঝুনঝুনওয়ালাছবি সৌজন্যে প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল
Published on

প্রয়াত ভারতের স্টক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা। বয়স হয়েছিল ৬২ বছর। বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুসারে রবিবার সকাল ৬.৪৫ মিনিটে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় এই ধনকুবেরের। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেয়ার বাজারের জগতে 'বিগ বুল' নামে পরিচিত ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। বলা হয়, তিনি যে শেয়ার কিনতেন তার দাম হু-হু করে বাড়ে। অতিমারির সময়ও যখন বিশ্বের বেশিরভাগ কোম্পানির লোকসান হচ্ছিল, তখনও রাকেশ ঝুনঝুনওয়ালার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। জানা গেছে একাধিক শারিরীক সমস্যা ছিল তাঁর।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in