Petroleum Price Hike: রেকর্ড উচ্চতায় পেট্রোল ডিজেলের মূল্য - কলকাতা, চেন্নাইতে সেঞ্চুরির পথে ডিজেল

কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৭.১১ এবং লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে ডিজেলের দাম ৯৮.৩৮ টাকা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

আরেক দফা বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম ৩৫ পয়সা বাড়ল, অন্যদিকে ডিজেলের দামও বেড়েছে ৩৫ পয়সা। গত কয়েকদিন ধরেই দফায় দফায় দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। শেষ ২৩ দিনের মধ্যে ১৮ দিন বেড়েছে পেট্রোলের দাম। একইভাবে শেষ ২৭ দিনে ২১ দিন বেড়েছে ডিজেলের দাম।

- লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে রাজধানী দিল্লিতে পেট্রোল লিটার প্রতি ১০৬.৫৪ টাকা এবং ডিজেল লিটার প্রতি -৯৯.৫৯ টাকা

- মুম্বাইতে লিটার পিছু পেট্রোলের দাম ১১২.৪৪ এবং ডিজেলের দাম ১০৩.২৬ টাকা।

- কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৭.১১ এবং লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে ডিজেলের দাম ৯৮.৩৮ টাকা।

- চেন্নাইতে লিটার পিছু পেট্রোলের দাম ১০৩.৬১ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৫৯ টাকা।

গত বৃহস্পতিবার থেকে একটানা বেড়ে চলার পর সোম এবং মঙ্গলবার দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। এর আগে এই মাসের ১২ এবং ১৩ তারিখেও পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত ছিলো।

দেশের বিভিন্ন শহরে পেট্রোলের দাম ১১০ টাকা ছাড়িয়ে গেছে। পাশাপাশি ইতিমধ্যেই দেশের বহু শহরেই ডিজেলও ১০০ টাকা ছাড়িয়েছে। যার মধ্যে আছে আহমেদাবাদ, ঔরঙ্গাবাদ, বেঙ্গালুরু, ভূপাল, ভুবনেশ্বর, হায়দারাবাদ, ইন্দোর, জয়পুর, কোলাপুর, নাসিক, পাটনা, রায়পুর, রাজকোট, ভাদোদরা, সুরাট, থানে, ভাইজাগ, থিরুবনন্তপুরম প্রভৃতি শহর।

ভ্যাট এবং অন্যান্য স্থানীয় করের উপর নির্ভর করে জ্বালানির দাম একেক রাজ্যে একেক রকম। পেট্রলের খুচরা বিক্রয় মূল্যের ৬০ শতাংশ এবং ডিজেলের ৫৪ শতাংশের বেশি কেন্দ্র ও রাজ্য কর। কেন্দ্রীয় সরকার পেট্রোলে প্রতি লিটার আবগারি শুল্ক ৩২.৯০ টাকা এবং ডিজেলের উপর ৩১.৮০ টাকা ধার্য করে। ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম ব্রেন্ট অপরিশোধিত তেলের দ্বারা প্রভাবিত হয়।

এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু অপরিশোধিত তেলের দাম ৮৫ ইউএস ডলার। তবে এই মূল্য ব্যরেল পিছু ৯০ ইউএস ডলারে পৌঁছাতে পারে। সেক্ষেত্রে পেট্রোল-ডিজেলের মূল্য আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in