Petroleum Price Hike: দু'দিন বিরতির পর ফের ঊর্ধ্বগামী পেট্রোল ডিজেল

শেষ ২০ দিনের মধ্যে ১৬ দিন বেড়েছে ডিজেলের দাম। ১৬ দিনে মোট বৃদ্ধির পরিমাণ লিটারে ৪.৯০ টাকা। ডিজেলের মতই শেষ ১৬ দিনের মধ্যে ১৩ দিন বেড়েছে পেট্রোলের দাম। এই ক’দিনে মোট বৃদ্ধির পরিমাণ লিটারে ৩.৬০ টাকা।
Petroleum Price Hike: দু'দিন বিরতির পর ফের ঊর্ধ্বগামী পেট্রোল ডিজেল
ছবি প্রতীকী সংগৃহীত
Published on: 

দু’দিন বিরতির পর ফের বাড়লো পেট্রোল ডিজেলের দাম। বৃহস্পতিবার দেশজুড়ে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। এদিন লিটার পিছু ৩৫ পয়সা করে দাম বেড়ে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৪.৭৯ টাকা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৩.৫৩ টাকা।

একইভাবে মুম্বাইতে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৩৪ পয়সা। বৃহস্পতিবার দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১০.৭৫ টাকা লিটার। যা চার মেট্রো শহরের মধ্যে সর্বাধিক। ডিজেলের দাম দাঁড়িয়েছে ১০১.৪০ টাকা।

কলকাতায় লিটার পিছু ৩৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। এদিন কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৫.৪৩ টাকা। ডিজেলের দাম লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে প্রতি লিটার ডিজেলের দাম ৯৬.৬৩ টাকা।

চেন্নাইতে লিটার পিছু ৩১ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০২.১০ টাকা লিটার। লিটার পিছু ৩৪ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৭.৯৩ টাকা।

শেষ ২০ দিনের মধ্যে ১৬ দিন বেড়েছে ডিজেলের দাম। ১৬ দিনে মোট বৃদ্ধির পরিমাণ লিটারে ৪.৯০ টাকা। ডিজেলের মতই শেষ ১৬ দিনের মধ্যে ১৩ দিন বেড়েছে পেট্রোলের দাম। এই ক’দিনে মোট বৃদ্ধির পরিমাণ লিটারে ৩.৬০ টাকা।

এদিন ঔরঙ্গাবাদে পেট্রোল প্রতি লিটার ১১২.০৮ টাকা, ভূপালে ১১৩.৩৭ টাকা, জয়পুরে ১১১.৯১ টাকা, কোলাপুরে ১১০.৮৩ টাকা, ঠানেতে ১১০.৫৫ টাকা, ভাইজাগে ১০৯.৫০ টাকা।

বৃহস্পতিবার দেশের বহু শহরেই ডিজেল ১০০ টাকা ছাড়িয়েছে। যার মধ্যে আছে আহমেদাবাদ, ঔরঙ্গাবাদ, ভূপাল, ভুবনেশ্বর, হায়দারাবাদ, ইন্দোর, জয়পুর, নাসিক, পাটনা, রায়পুর, রাজকোট, ভাদোদরা, ভাইজাগ, থিরুবনন্তপুরম প্রভৃতি শহরে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in