Petroleum Price Hike: একদিন বিরতির পর আরও একদফা বাড়লো পেট্রোল ডিজেল

এদিন কলকাতায় লিটার পিছু ২৯ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৩.৩৬ টাকা। ডিজেলের দাম লিটার পিছু ৩০ পয়সা বেড়ে এদিন লিটার পিছু দাম দাঁড়িয়েছে ৯৪.১৭ টাকা।
Petroleum Price Hike: একদিন বিরতির পর আরও একদফা বাড়লো পেট্রোল ডিজেল
ছবি প্রতীকী, গ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on: 

একদিন বিরতির পর মঙ্গলবার আরও একদফা বাড়লো পেট্রোল ডিজেলের দাম। এদিনই বিশ্ব বাজারে অপরিশোধিত ব্যারেল পিছু তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮০ ইউ এস ডলার।

এদিন কলকাতায় লিটার পিছু ২৯ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৩.৩৬ টাকা। ডিজেলের দাম লিটার পিছু ৩০ পয়সা বেড়ে এদিন লিটার পিছু দাম দাঁড়িয়েছে ৯৪.১৭ টাকা।

চেন্নাইতে লিটার পিছু ২২ পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ১০০.২৩ টাকা। ডিজেলের দাম লিটার পিছু ২৮ পয়সা বেড়ে দাম দাঁড়িয়েছে ৯৫.৫৯ টাকা।

মঙ্গলবারে ডিজেলে লিটার পিছু ৩০ পয়সা দাম বাড়ার পর দিল্লিতে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯১.০৭ টাকা প্রতি লিটার। পেট্রোলের দাম লিটার পিছু ২৫ পয়সা বেড়ে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম আজ ১০২.৬৪ পয়সা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন-এর সূত্রে একথা জানা গেছে।

এদিন মুম্বাইতে লিটার পিছু ২৫ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৮.৬৭ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৯৮.৮০ টাকা প্রতি লিটার। সারা দেশেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়লেও বিভিন্ন অঞ্চলে স্থানীয় করের ওপর ভিত্তি করে দামের হেরফের হয়ে থাকে।

শেষ ১২ দিনের মধ্যে ৯ দিন ডিজেলের দাম বেড়েছে। যার ফলে দিল্লিতে গত কদিনে ডিজেলের দাম লিটার পিছু বেড়েছে ২.৪৫ টাকা।

গত সপ্তাহের আগের সপ্তাহে শুক্রবার ডিজেলের দাম লিটার পিছু বেড়েছিলো ২০ পয়সা, রবি, সোম এবং মঙ্গলবার বাড়ে ২৫ পয়সা করে। এরপর বৃহস্পতিবার, শুক্রবার এবং শনি ও রবিবার বাড়ে ৩০ পয়সা করে। আজ আবার বেড়েছে ৩০ পয়সা।

ডিজেলের পাশাপাশি গত আট দিনের মধ্যে ৬ দিনই বেড়েছে পেট্রোলের দাম। যার ফলে গত কয়েকদিনে পেট্রোলের মোট দাম বেড়েছে ১.৪৫ টাকা প্রতি লিটার।

গত ৫ সেপ্টেম্বর যখন পেট্রোল ও ডিজেলের দামের পুনঃমূল্যায়ন করা হয় সেই সময় আন্তর্জাতিক বাজারে আগস্ট মাসের তুলনায় তেলের দাম ব্যারেল পিছু ৮ থেকে ৯ ইউ এস ডলার বেশি ছিলো। তেল কোম্পানীগুলি প্রতিদিন দামের মূল্যায়ন করে এবং ওইদিন সকাল ৬টা থেকে নতুন দাম চালু হয়। মূলত পূর্ববর্তী ১৫ দিনের আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ করা হয়।

- with agency inputs

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in