CPIM: কেরালায় ১০ ডিসেম্বর থেকে শুরু জেলা সম্মেলন, শেষ ২৮ জানুয়ারি

কেরালায় CPIM-র জেলা সম্মেলন শুরু হতে চলেছে আগামী ১০ ডিসেম্বর থেকে। কান্নুর জেলা দিয়ে ১০ ডিসেম্বর যে জেলা পার্টি সম্মেলন শুরু হবে, ১৪টি জেলার সেই সম্মেলন শেষ হবে আগামী বছরের ২৮ জানুয়ারী৷
ছবি প্রতীকী
ছবি প্রতীকীদ্য কুইন্টের সৌজন্যে
Published on

কেরালায় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র জেলা সম্মেলন শুরু হতে চলেছে আগামী ১০ ডিসেম্বর থেকে। কান্নুর জেলা দিয়ে ১০ ডিসেম্বর যে জেলা পার্টি সম্মেলন শুরু হবে, ১৪টি জেলার সেই সম্মেলন শেষ হবে আগামী বছরের ২৮ জানুয়ারী৷ ২০১৬ সাল থেকে কেরালার শাসনক্ষমতায় আছে সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।

বর্তমানে সিপিআই-এম কেরালার রাজ্য সম্পাদক কোডিয়েরি বালাকৃষ্ণন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই দুই নেতাই দলের দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা পলিটব্যুরো সদস্য। দুই নেতাই লাল দুর্গ বলে পরিচিত কান্নুরের বাসিন্দা।

সিপিআই-এম জেলা সম্মেলন থেকে বিভিন্ন জেলায় দলের জন্য নতুন নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পালাক্কাদ ছাড়া জেলা সম্পাদকদের পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল। পালাক্কাদে বর্তমান জেলা সম্পাদক রাজেন্দ্রন তিনটি মেয়াদ পূর্ণ করেছেন, যা দলের নিয়ম অনুসারে জেলা সম্পাদকের জন্য সর্বাধিক।

- with agency inputs

ছবি প্রতীকী
Kerala: দলীয় কর্মীকে কুপিয়ে খুন, আরএসএস-এর বিরুদ্ধে অভিযোগ সিপিআই(এম)-এর, গ্রেপ্তার ৪

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in