CBSE: কোভিডের কারণে এই বছর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল - ঘোষণা কেন্দ্রের

কোভিডের কারণে বাতিল হয়ে গেল এই বছর সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।
CBSE: কোভিডের কারণে এই বছর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল - ঘোষণা কেন্দ্রের
ফাইল ছবি সংগৃহীত
Published on

কোভিডের কারণে বাতিল হয়ে গেল এই বছর সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান – এই পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের পরীক্ষা দিতে বাধ্য করা যায় না।

এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, কেন্দ্রীয় অর্থ মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, তথ্য প্রযুক্তি মন্ত্রী, পেট্রোলিয়াম ও মহিলা শিশু উন্নয়ন মন্ত্রী সহ মুখ্যসচিব এবং শিক্ষাদপ্তরের বিভিন্ন পদাধিকারীরা।

এই বছরের সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে এর আগে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। আগামী বৃহস্পতিবার সেই মামলার শুনানি হবার কথা। সেই শুনানির আগেই এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক রাজ্য যেমন এবছরের পরীক্ষা চায়নি তেমনই কোনো কোনো রাজ্য চেয়েছিলো পরীক্ষা বাতিলের পরিবর্তে আপাতত পিছিয়ে দেওয়া হোক।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in