CBSE Result: প্রকাশিত হল দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল, পাশের হার ৯৯.৩৭%

শুক্রবার প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল। পাশের হার শতকরা ৯৯.৩৭। যার মধ্যে ছাত্রদের পাশের হার ৯৯.১৩% এবং ছাত্রীদের পাশের হার ৯৯.৬৭%।
সিবিএসই বোর্ড অফিস
সিবিএসই বোর্ড অফিসফাইল ছবি সংগৃহীত
Published on

শুক্রবার প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল। পাশের হার শতকরা ৯৯.৩৭। যার মধ্যে ছাত্রদের পাশের হার ৯৯.১৩% এবং ছাত্রীদের পাশের হার ৯৯.৬৭%। সিবিএসই-র পক্ষ থেকে জানানো হয়েছে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ০.৫৪ শতাংশ বেশি।

এই বছর করোনা জনিত কারণে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল করেছিলো সিবিএসই। সেই কারণ ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে পরীক্ষার ফলাফল তৈরি হয়েছে। দ্বাদশ শ্রেণীর ফলাফলের পাশাপাশি আগামী সপ্তাহেই প্রকাশিত হবে দশম শ্রেণীর ফলাফল।

বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই ফলাফল দিয়ে দেওয়া হয়েছে। ফলাফল দেখতে ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করুন।

ছাত্র ছাত্রীরা সেখান থেকেই রোল নাম্বার এবং জন্মতারিখ দিয়ে ফলাফল ডাউনলোড করে নিতে পারবেন বলে জানিয়েছে সিবিএসই। এছাড়া UMANG অ্যাপ থেকেও ফলাফল দেখা যাবে। এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানতে পারা যাবে।

- with inputs from IANS

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in