বিহার বিধানসভা
বিহার বিধানসভাফাইল ছবি, বিহার বিধানসভার ওয়েবসাইট থেকে সংগৃহীত

Bihar: নির্বাচনী হলফনামায় ভুয়ো তথ্য, বিহারের ৬৮ বিধায়ককে নোটিশ আয়কর দপ্তরের

আয়কর দপ্তরের এক আধিকারিকের বক্তব্য অনুসারে বিহার বিধানসভা নির্বাচনে কমিশনের কাছে মনোনয়ন দাখিলের সময় বহু প্রার্থী তাঁদের স্থাবর এবং অস্থাবর সম্পদ সম্পর্কে ভুয়ো তথ্য পেশ করেছিলেন।
Published on

বিহারে ২০২০ বিধানসভা নির্বাচনের সময় ভুয়ো তথ্য দেবার অভিযোগে ৬৮ জন বিধায়ককে নোটিশ পাঠালো আয়কর দপ্তর। এঁদের সকলেই হলফনামায় ভুয়ো তথ্য দিয়েছিলেন বলে অভিযোগ।

আয়কর দপ্তরের এক আধিকারিকের বক্তব্য অনুসারে বিহার বিধানসভা নির্বাচনে কমিশনের কাছে মনোনয়ন দাখিলের সময় বহু প্রার্থী তাঁদের স্থাবর এবং অস্থাবর সম্পদ সম্পর্কে ভুয়ো তথ্য পেশ করেছিলেন।

এঁদের মধ্যে অনেকেই আয়কর দপ্তরে তাঁদের আয়ের উৎস সম্পর্কে জানালেও কমিশনকে দেওয়া এফিডেভিটে তার উল্লেখ করেননি। একাধিক বিধায়ক তাঁদের প্যান নাম্বার এবং ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য হলফনামার সঙ্গে জমা দেননি।

ওই আধিকারিক জানান, বিহার বিধানসভায় ২০২০ সালে নির্বাচিত ৬৮ জন বিধায়ককে নোটিশ পাঠানো হয়েছে। এঁরা এঁদের সম্পদ গোপন করেছেন। আয়কর দপ্তরের নথি এবং নির্বাচনী হলফনামাতেও একাধিক তথ্য অসংগতি রয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাঁদের উত্তর দিতে বলা হয়েছে।

তিনি জানান, বিধায়কদের উত্তরের ভিত্তিতে আমরা পরবর্তী তদন্ত চালাবো এবং নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পেশ করব। কমিশনের বক্তব্য জানার পর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো বলেও তিনি যান।

বিহার বিধানসভা
Bihar: JD(U) বিধায়কের বিরুদ্ধে ট্রেনে মাতলামি, সহযাত্রীর সোনার চেন-আঙটি ছিনিয়ে নেবার অভিযোগ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in