Earthquake: ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি করেও তুলে নেওয়া হল

People's Reporter: এরপর দুবার আফটার শক অনুভূত হয়েছে। পরপর তিনবার কম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও দু'ঘন্টা পর সেই সতর্কতা তুলে নিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।
প্রতীকী
প্রতীকীছবি প্রতীকী সংগৃহীত
Published on

সাতসকালে ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো। এরপর দুবার আফটার শক অনুভূত হয়েছে। পরপর তিনবার কম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও দু'ঘন্টা পর সেই সতর্কতা তুলে নিয়েছে হাওয়াই-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। তবে পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্র।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় ৬.৪৮ মিনিটে টার্নাতে শহরের উপকূলে নির্দান মলুকা সাগরে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল টার্নাতে শহর থেকে ১২০ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে। এরপর পরপর দুটি আফটার শক অনুভূত হয়। একটির তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৫ এবং অন্যটির ৫.২। সংস্থাটি আরও আফটার শকের আশঙ্কার কথা জানিয়েছে।

ভূমিকম্পের জেরে শহরের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৭০ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। এই শহরে ২ লাখ ৫ হাজারের বেশি মানুষের বসবাস।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in