ডোমিনিকার হাইকোর্টে মেডিকেল গ্রাউন্ডে জামিন পেলেন মেহুল চোকসি

শারীরিক অসুস্থতার কারণে ডোমিনিকা হাইকোর্টে জামিন পেলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩,৫০০ কোটি টাকা জালিয়াতি কান্ডে অভিযুক্ত মেহুল চোকসি। সোমবার আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে।
মেহুল চোকসি
মেহুল চোকসিফাইল ছবি
Published on

শারীরিক অসুস্থতার কারণে ডোমিনিকা হাইকোর্টে জামিন পেলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩,৫০০ কোটি টাকা জালিয়াতি কান্ডে অভিযুক্ত মেহুল চোকসি। সোমবার আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। মেহুল চোকসির আইনজীবী বিজয় আগরওয়াল একথা সংবাদমাধ্যমে জানিয়েছেন।

গত ২৩ মে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা থেকে নিখোঁজ হয়ে যান মেহুল চোকসি। পরে তাঁকে ডোমিনিকা থেকে অনধিকার প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এরপর মেহুল চোকসি ডোমিনিকা হাইকোর্টে এক আবেদন করে জানান, তাঁকে ভারত সরকারের নির্দেশক্রমে আটক করা হয়েছে। যা থেকে তিনি অব্যাহতি চান।

এই মামলা দায়ের করা হয় ক্যারিবিয়ান নেশানের অভিবাসন মন্ত্রীর, পুলিশ প্রধান এবং তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে।

তাঁর অনধিকার প্রবেশ সংক্রান্ত মামলা চলাকালীন মেহুল চোকসিকে ডোমিনিকার চায়না ফ্রেন্ডশিপ হাসপাতালে রাখা হয়।

মেহুল চোকসির আইনজীবী জানিয়েছিলেন, তাঁর মক্কেলকে অপহরণ করে ডোমিনিকায় নিয়ে যাওয়া হয়েছে। ভারতের সিবিআই এবং ইডি-র খাতায় মেহুল চোকসি একজন পলাতক।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in