Bangladesh: করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৩২, চলছে উদ্ধারকাজ

ওই আধিকারিক সংবাদ সংস্থা জিংহুয়াকে বলেন, রাজধানী ঢাকা থেকে ৪৬৮ কিলোমিটার দূরে পঞ্চগড় জেলার নদী থেকে আরও ৭টি লাশ উদ্ধার করা হয়।প্রায় ১০০ জন যাত্রী বহনকারী ভিড়ে ঠাসা নৌকাটি রবিবার বিকেলে ডুবে যায়।
বাংলাদেশে করতোয়া নদীতে নৌকাডুবি
বাংলাদেশে করতোয়া নদীতে নৌকাডুবিছবি নেপাল নিউজ ইংলিশের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on: 

বাংলাদেশের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২। সূত্র অনুসারে এখনও পর্যন্ত ৩০ জনেরও বেশি মানুষ নিখোঁজ আছেন। এক সিনিয়র পুলিশ আধিকারিক একথা জানিয়েছেন।

ওই আধিকারিক সংবাদ সংস্থা জিংহুয়াকে বলেন, রাজধানী ঢাকা থেকে ৪৬৮ কিলোমিটার দূরে পঞ্চগড় জেলার নদী থেকে আরও সাতটি লাশ উদ্ধার করা হয়েছে। আধিকারিকের মতে, প্রায় ১০০ জন যাত্রী বহনকারী ভিড়ে ঠাসা নৌকাটি রবিবার বিকেলে ডুবে যায়।

ওই আধিকারিক জিংহুয়াকে জানিয়েছেন, "সোমবার সকালে আরও সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা রবিবারের ২৫ থেকে ৩২ এ পৌঁছেছে।"

তিনি বলেন, নৌকাটি টেনে তীরে নিয়ে যাওয়া হয়েছে। "নিখোঁজদের জন্য অনুসন্ধান অভিযান এখনও চলছে।" পুলিশ আধিকারিক জানিয়েছেন, উদ্ধারকারীরা প্রবল স্রোতের বিরুদ্ধে উদ্ধার কাজ চালাচ্ছেন। তিনি আরো বলেন, "ওভারলোডিংয়ের কারণে নৌকাটি ডুবে গেছে।"

প্রসঙ্গত, বাংলাদেশে ফেরি ও নৌকা বিপর্যয় খুবই সাধারণ ঘটনা। ফেরিগুলি এখনও দক্ষিণ এশিয়ার দেশগুলিতে পরিবহনের একটি প্রধান মাধ্যম এবং তাদের বেশিরভাগেই প্রায়ই উপচে পড়া ভিড় দেখা যায়।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in