করোনা আক্রান্ত প্রবীণ কবি শঙ্খ ঘোষ

গত দু'দিন ধরেই সামান্য জ্বর ছিল কবির। ঝুঁকি না নিয়ে কোভিড টেস্ট করানো হয়। বুধবার তাঁর টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। পরিবার সূত্রে জানা গেছে, এই মুহূর্তে জ্বর নেই কবির। তবে শারীরিক দুর্বলতা রয়েছে।
 শঙ্খ ঘোষ
শঙ্খ ঘোষফাইল ছবি
Published on

করোনায় আক্রান্ত হলেন বর্ষীয়ান কবি শঙ্খ ঘোষ। বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। প্রবীণ কবির পরিবার সূত্রে জানা গেছে, এই মুহূর্তে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে তাঁর।

গত দু'দিন ধরেই সামান্য জ্বর ছিল কবির। ঝুঁকি না নিয়ে কোভিড টেস্ট করানো হয়। বুধবার তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। পরিবার সূত্রে জানা গেছে, এই মুহূর্তে জ্বর নেই কবির। তবে শারীরিক দুর্বলতা রয়েছে।

বিগত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন জ্ঞানপীঠ পুরস্কার জয়ী শঙ্খ ঘোষ। মাঝে একবার হাসাপাতালেও ভর্তি করতে হয়েছিল তাঁকে।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল রাজ‍্য। বুধবার রাজ‍্যের স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় রাজ‍্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৯২ জন, করোনা কালের সর্বাধিক সংক্রমণ এটা। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৪ জনের। রাজ‍্যে মোট আক্রান্ত ৬.৩০ লক্ষ।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in