কবি শঙ্খ ঘোষের প্রয়াণের মাত্র ৮ দিন পরেই করোনা আক্রান্ত হয়ে প্রয়াত স্ত্রী প্রতিমা ঘোষ

গত ১৪ এপ্রিল কবি তার তাঁর স্ত্রী দুজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বার্ধক্যজনিত সমস্যা থাকলেও দু'জনের কেউই হাসপাতালে যেতে রাজি হননি। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁদের।
স্ত্রী প্রতিমা ঘোষের সাথে শঙ্খ ঘোষ
স্ত্রী প্রতিমা ঘোষের সাথে শঙ্খ ঘোষ
Published on

কবি শঙ্খ ঘোষের প্রয়াণের এক সপ্তাহ পরই প্রয়াত হলেন কবিজায়া প্রতিমা ঘোষ। কবির মতোই করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে তাঁরও। বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। সেখানেই আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর।

গত ১৪ এপ্রিল কবি তার তাঁর স্ত্রী দুজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বার্ধক্যজনিত সমস্যা থাকলেও দু'জনের কেউই হাসপাতালে যেতে রাজি হননি। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁদের। গত ২১ এপ্রিল জীবনাবসান হয় শঙ্খ ঘোষের। এর ঠিক আটদিন পর আজ ভোর পাঁচটা নাগাদ মৃত্যু হয় তাঁর স্ত্রীর।

জলপাইগুড়িতে জন্ম প্রতিমা ঘোষের। বিদ‍্যাসাগর মর্নিং কলেজে বাংলা বিভাগের অধ‍্যাপিকা ছিলেন তিনি। একাধিক বইও লিখেছেন তিনি।

কবির পরিবার সূত্রে খবর, তাঁর পরিবারের আরো কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। চিকিৎসা চলছে তাঁদের।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in