Ranbir Kapoor: আলিয়ার পাশে দাঁড়িয়ে নাম না করেই কঙ্গনাকে 'অহংকারী' বলে কটাক্ষ রণবীর কাপুরের
আলিয়ার পাশে দাঁড়িয়ে নাম না করেই কঙ্গনা রানাউতকে ‘অহংকারী’ কটাক্ষ করলেন রণবীর কাপুর। যা নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।
বলিউডে অন্যতম বিতর্কিত মুখ হলেন কঙ্গনা। একাধিক বার বিভিন্ন অভিনেতার সমালোচনা করে খবরের শিরোনামে এসেছেন তিনি। এবার তাঁর সমালোচনায় মুখর হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থায় তিনি বলেন, আলিয়াকে অনেকে সমালোচনা করেছেন। কিন্তু আলিয়া বলিউড ইন্ডাস্ট্রিতে সফল অভিনেত্রী। এবিষয়ে কোনো সন্দেহ নেই।
পাশাপাশি তিনি বলেন, সে যেভাবে নিজেকে সকলের সামনে তুলে ধরেছে তা অস্বীকার করা যায় না। গর্ভবতী হওয়া সত্ত্বেও যেভাবে আলিয়া ব্রহ্মাস্ত্র সিনেমায় কাজ করেছে তার জন্য আমি গর্বিত। কিন্তু অনেকেই আছেন যাঁরা কেবল হিংসার জন্য অকারণে আলিয়ার সমালোচনা করছেন। নিজেরা বোকা বলে সকলকে বোকা ভাবেন।
উল্লেখ্য, এর আগে কঙ্গনা রণবীর-আলিয়া অভিনীত ছবি ব্রহ্মাস্ত্র-র পরিচালককে কটাক্ষ করেছিলেন। ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি লিখেছিলেন, "যাঁরা বলেন অয়ন একজন জিনিয়াস, তাঁদেরকে অবিলম্বে জেলে দেওয়া উচিত। এই সিনেমটি তৈরি করতে ১২ বছর সময় নিয়েছেন তিনি। ৪০০ দিনের বেশি সময় লেগেছে সিনেমার শ্যুট করতে। সিনেমার জন্য ৬০০ কোটি টাকা পুড়িয়ে ছাই করেছে।"
এর আগে গাঙ্গুবাই কাথিয়াবাড় নিয়েও আলিয়ার সমালোচনায় সরব হয়েছিলেন কঙ্গনা। তিনি বলেছিলেন, বক্স অফিস ২০০ কোটি টাকা নষ্ট করেছে। ‘পাপা কি পরি’ সেই সিনেমাটি করেছে। কারণ তার বাবা চায় তার মেয়েই সেরা অভিনয় করে। সিনেমাতে কিছুই নেই।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

