প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

গত ২৭ জানুয়ারি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর পায়ের হাড় ভেঙে গিয়েছিল এবং ফুসফুসেও সংক্রমণ হয়।
সন্ধ্যা মুখোপাধ্যায়
সন্ধ্যা মুখোপাধ্যায়ফাইল ছবি সংগৃহীত
Published on

লতা মঙ্গেশকরের পর এবার চলে গেলেন সন্ধ‍্যা মুখোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০।

গত ২৭ জানুয়ারি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর পায়ের হাড় ভেঙে গিয়েছিল এবং ফুসফুসেও সংক্রমণ হয়। এরপর কোভিডেও আক্রান্ত হলে কলকাতার এক বিখ্যাত বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় শিল্পীকে। ৬ সদস‍্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয় তাঁর চিকিৎসার জন্য।

শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও আজ সকাল থেকে ফের অবনতি হয়। পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তিনি। তাঁর রক্তচাপের মাত্রাও দ্রুত ওঠানামা করছিল। সন্ধ্যায় থেমে যায় সন্ধ্যার দীর্ঘ লড়াই।

সন্ধ্যা মুখোপাধ্যায়
'অপমানিত' বোধ করে মোদী সরকারের পদ্মশ্রী ফেরালেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in