Lata Mangeshkar: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে লতা মুঙ্গেশকর

গত জানুয়ারি মাসের ১১ তারিখে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নবতিপর কিংবদন্তীকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। কিছুদিন আগে তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন।
লতা মুঙ্গেশকর
লতা মুঙ্গেশকর ফাইল ছবি সংগৃহীত
Published on

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হল সঙ্গীত সম্রাজ্ঞী লতা মুঙ্গেশকরকে। শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসক।

গত জানুয়ারি মাসের ১১ তারিখে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নবতিপর কিংবদন্তীকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। কিছুদিন আগে তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। এদিন হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে লতা মুঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতির কথা জানানো হয়েছে।

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ২৯ জানুয়ারি তাঁকে ভেন্টিলেশন থেকে সরানো হয় বলে জানা যায়। যদিও এদিন চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছেন, শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফের ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। এক বিশেষজ্ঞ চিকিৎসক টিম তাঁকে পর্যবেক্ষণ করছেন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in